মাঠে না নেমেই বিতর্কে জড়ালেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি : বিতর্কে জড়ালেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি প্রতিপক্ষের ড্রেসিংরুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করার অভিযোগ উঠেছে মেসির বিরুদ্ধে। মেসির এই আচরণের কারণে ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মন্টেরে।

কনক্যাকাফ চ্যাম্পিয়ান্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরের বিরুদ্ধে মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। তবে সেই ম্যাচে চোটের কারণে মাঠে নামেননি মেসি। জানা যায়, মন্টেরের কোচ ফার্নান্দো অর্টিজের করা একটি মন্তব্যের প্রেক্ষিতে মেজাজ হারান মেসি। খেলা শেষের পর মন্টেরের ড্রেসিুংরুমে গিয়ে চিৎকার করে আসেন এই আর্জেন্টাইন তারকা। কিন্তু কি কারণে চিৎকার চেঁচামেচি করেছেন মেসি। জানা যায়, ম্যাচ শুরুর আগে মন্টেরের কোচ দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমি আশা করছি, ছেলেরা বুঝবে যে এটাও আরেকটা খেলা। তাঁরা বুঝবে যে মেসিও শুধু আরেকজন খেলোয়াড়।‘

উল্লেখ্য, মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরেছে মায়ামি। গ্যালারি থেকেই ম্যাচটি দেখেন আর্জেন্টাইন তারকা। মেসির এই আচরণের বিরুদ্ধে ইন্টার মায়ামির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেইসঙ্গে লুইস সুয়ারেজ ও জর্দি আলবার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। মেসির মন্তব্যের দায় যে মেসিকেই নিতে হবে সেকথা বুঝিয়ে দিলেন ইন্টার মায়ামির কোচ জাভি মোরালেস। এই প্রসঙ্গে তিনি জানান, বিশ্ব ফুটবলে ব্যাপারগুলি কেমন হয় আমি জানি। এখানে সব ধরনের মত থাকে। যে যা বলে, সেটা তার দায়।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের