Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোল অ্যাসিস্টে রেকর্ড মেসির, এই প্রথম সেমিফাইনালে মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথমবারের মতো মেজর লিগ সকার কাপের (এমএলএস) কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি। বেস্ট অফ থ্রি সিরিজের নির্ধারক তৃতীয় ম্যাচে ন্যাশভিলকে ৪-০ গোলে পরাজিত করেছে লিওনেল মেসির দল। এর পাশাপাশি এক অ্যাসিস্ট করে জ্বলে উঠেছেন আর্জেন্টাইন তারকা নিজে।

তিন ম্যাচের সিরিজে প্রথম জয় পেয়েছিল মায়ামি, দ্বিতীয়টিতে ন্যাশভিল। তাই আজকের ম্যাচ ছিল দুই দলের জন্যই টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত ন্যাশভিলকে বিদায় নিতে হল। মায়ামি এবার মুখোমুখি হবে কনফারেন্স সেমিফাইনালে এফসি সিনসিনাটির সঙ্গে।

চেজ স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ১০ মিনিটের মধ্যেই এগিয়ে যায় মায়ামি। মাঝ মাঠে  নাশভিলের কোরকোরানের ভুল পাস কুড়িয়ে নিয়ে একার চেষ্টায় ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান মেসি। ৩৯ তম মিনিটে জর্দি আলবার ক্রস থেকে সিলভেত্তির পাস পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে দ্বিতীয় গোল করেন। ফলে খুব সহজেই বিরতির আগে ২-০ তে এগিয়ে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আলেন্দে। ৭৩ মিনিটে আলবার ক্লাসে প্রথম গোলের পর ২ মিনিট মেসির চিপ করা বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে পাঠান জালে। নিজের পেশাদার ক্যারিয়ারে ৪০০ তম অ্যাসিস্ট করে রেকর্ড করেছেন মেসি।

গত মরসুমে এমএলএ সাপোর্টারস শিল্ড জিতলও প্লে অফের প্রথম রাউন্ডে বাদ পড়েছিল মায়ামি। এবার সেই বাধা পেরিয়ে তারা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। ফাইনালের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার লড়াই শুরু হবে ২২ বা ২৩ শে নভেম্বর।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি