জাতীয় দলে উপেক্ষিত, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে বড় বার্তা শামির

Share:

নিজস্ব প্রতিনিধি: ২২ গজের ময়দানে দুর্দান্ত খেললেও জাতীয় দল থেকে দীর্ঘদিন উপেক্ষিত রয়েছেন মহম্মদ শামি। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে অনবদ্য খেললেও আর তাঁকে  ভারতীয় টিমে নেওয়া হয়নি। ভারতের অন্যতম এই উইকেট শিকারিকে  জাতীয় দলে জায়গা দেওয়া হচ্ছে না এই নিয়ে কম চর্চা হয়নি। বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। চর্চার মধ্যেই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় পেসার। জানিয়ে দিলেন কবে নেবেন তিনি অবসর। 

সম্প্রতি ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এই অভিজ্ঞ পেসার। সেখানে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে তাঁর ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হয়। শামি অকপটে জানান যে, তিনি কেবল তখনই ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, যখন তিনি খেলাটির প্রতি ‘বিরক্তি’ অনুভব করতে শুরু করবেন। শামি বলেছেন, “যখন আমি ক্লান্ত হয়ে পড়ব, তখনই আমি খেলা ছেড়ে দেব। তবে এই মুহূর্তে আমি অবসর নেওয়ার কথা চিন্তাও করছি না, কারণ এ ধরনের চিন্তা মানুষকে মানসিকভাবে দুর্বল করে দেয়। যদি এমন কোনো ভাবনা আপনার মনে উঁকি দেয়, তবে বুঝতে হবে আপনি ইতিমধ্যেই ক্লান্ত হয়ে পড়েছেন। আর আপনি যদি ক্লান্ত হন, তার মানে হলো আপনি খেলাটির প্রতি বিরক্তি বোধ করছেন। আমি আগেও এ কথা বলেছি—যেদিন সকালে ঘুম থেকে উঠে আমার খেলাটির প্রতি বিরক্তি লাগবে, ঠিক সেদিনই আমি ক্রিকেটকে বিদায় জানাব।” সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ” যেদিন আমি আলস্য বা বিরক্তি অনুভব করব, সেদিনই আমি খেলা ছেড়ে দেব। কিন্তু বর্তমানে আমি খেলাটির প্রতি বিরক্তও নই, আবার অলসতাও বোধ করছি না। আমি খেলাটি দারুণ উপভোগ করছি। ফলাফলও বেশ ভালো এবং ইতিবাচক।”

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর শামি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন। জয়ী হয়েছিল ভারত। সেটাই ছিল ভারতীয় জার্সিতে তাঁর সর্বশেষ উপস্থিতি। এরপর থেকে, সম্পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া সত্ত্বেও নির্বাচকদের বিবেচনায় উপেক্ষিতই থেকে গিয়েছেন শামি। গত কয়েক বছর ধরে চোট ও আঘাতের সমস্যার তাঁকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছিল। কিন্তু নিজেকে তারপর ফিট প্রমাণ করলেও জাতীয় দলে আর জায়গা পাননি। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ কিংবা পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই ডানহাতি পেসারকে দলে নির্বাচনের কথা বিবেচনা করা হয়নি। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৫-২৬ ঘরোয়া মরশুমে বাংলার হয়ে শামি ৬৭টি উইকেটও শিকার করেছিলেন।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন শামি। এই খেলা নিয়ে তিনি বলেন,  “একজন বোলার হিসেবে আমি আমার শতভাগ উজাড় করে দেব। আমি আমার দায়িত্বগুলো যথাযথভাবে পালন করব এবং আমার ওপর রাখা প্রত্যাশাগুলো পূরণ করার আপ্রাণ চেষ্টা করব। বাকিটা আমার ভাগ্যের ওপর নির্ভর করছে—যা আমি চাইলেও বদলাতে পারব না। আমি কেবল আমার ইতিবাচক মানসিকতা এবং দৃঢ় সংকল্প দিয়েই অবদান রাখতে পারি। লখনউ যখন আমার ওপর আস্থা রেখেছে, তখন আমিও আমার সর্বস্ব দিয়ে খেলব। তবে সবকিছুর পরেও, যখনই আপনি মাঠে নামবেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মানসিক তৃপ্তি। আমি যে কঠোর প্রস্তুতি নিয়েছি, তার সুফল কি আমি পাব? আমি কতটুকু ঘরোয়া ক্রিকেট খেলেছি—সেদিকে মনোযোগ না দিয়ে, বরং আমার বোলিং ছন্দ বা ‘রিদম’ ঠিক আছে কি না—সেদিকেই আমি বেশি গুরুত্ব দিয়েছি। যখন আমি নিশ্চিত হই যে আমার ছন্দ ঠিক আছে, ঠিক তখনই আমি ভবিষ্যতের কথা ভাবতে শুরু করি।” 

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

৭৫০ সিসি ইঞ্জিন নিয়ে হাজির Royal Enfield Himalayan,লঞ্চ কবে?

Jio-র ধামাকা অফার! বছর জুড়ে আনলিমিটেড কলিংয়ের সাথে বাড়তি মিলবে ১২০ GB ডেটা

ব্লাডার ক্যানসার নির্ণয়ে নতুন দিগন্ত, প্রস্রাব পরীক্ষাতেই শনাক্ত হবে মারণ ব্যাধি

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর