টানা ছ’ম্যাচে জয়, ডার্বির রং সবুজ মেরুন

ম্যাচের আগাগোড়া প্রাধান্য রেখে আড়াই বছর পর কলকাতায় ডার্বিতে মশাল নিভিয়ে তরতর করে এগিয়ে গেল পালতোলা নৌকা। জয় এল আত্মঘাতী গোলে।

Share:

নিজস্ব প্রতিনিধি : ম্যাচের আগাগোড়া প্রাধান্য রেখে আড়াই বছর পর কলকাতায় ডার্বিতে মশাল নিভিয়ে তরতর করে এগিয়ে গেল পালতোলা নৌকা। রবিবার আত্মঘাতী গোলে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে জয় পেল মোহনবাগান। তবে খেলার ফল মোটেই ৯০ মিনিটে সবুজ ঘাসে ১১ জোড়া বুটের দাপাদাপির সঙ্গে সামঞ্জস্য নয়। গোটা ম্যাচেই মোহনবাগানের প্রাধান্য ছিল প্রশ্নাতীত। একাধিক গোলের সুযোগ নষ্ট করে আত্মঘাতী গোলেই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে। এদিনের জয় নিয়ে ডার্বি জয়ের ডাবল হ্যাটট্রিক করল মোহনবাগান।

শুরু থেকেই ইস্টবেঙ্গলের রক্ষণে বারবার হানা দিতে থাকেন আশিকি কুরিয়ান, লিস্টন কোলাসোরা। একাধিক বার গোলের কাছাকাছি পৌঁছেও গোলের মুখ খুলতে পারেননি সবুজ মেরুন জার্সিধারীরা। ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন ভারতের জাতীয় দলের কোচ ছিলেন। তাঁর নীতি ছিল, রক্ষণে জোর দিয়ে প্রতি আক্রমণে যেতে হবে। লাল-হলুদের কোচ হয়েও দেখা গেল তাঁর মনোভাবে বদল নেই। কোচের এই অতিরিক্ত রক্ষণাত্মক মনোভাবের খেসারত দিতে হল ইমামি ইস্টবেঙ্গলকে।  ইস্টবেঙ্গল কারালাম্বোস কিরিয়াকু, ইভান গঞ্জালেজ, আলেক্স লিমা এবং এলিয়ান্দ্রো, এই চার বিদেশিকে প্রথম একাদশে রেখেছিল। উল্টোদিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ এবং হুগো বুমোসকে দলে রেখে ছক কষেছিলেন। প্রথম থেকেই ম্যাচে দাপট দেখাতে শুরু করে এটিকে মোহনবাগান। মাঝমাঠ সবসময় নিজেদের দখলে রেখেছিল সবুজ মেরুন। প্রথম হাফের ইনজুরি টাইমে লিস্টনের কর্নার ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দেন সুমিত পাসি।

এটিকে মোহনবাগান দ্বিতীয়ার্ধেও আক্রমণ বজায় রাখে। শুরুতেই একটি দুর্দান্ত সুযোগ পায় তারা। লিস্টনের দুরন্ত পাস পান আশিক। সামনে শুধু কমলজিৎ ছিল। তবে লাল-হলুদ গোলকিপার অনবদ্য দক্ষতায় বল বিপন্মুক্ত করেন। এরপরও আরও গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন মোহবাগানের খেলোয়াড়রা। রয় কৃষ্ণ, উইলিয়ামসদের অভাব ভালোমতোই টের পাওয়া গেল। ইস্টবেঙ্গলের সমর্থকরা এই ভেবে সান্ত্বনা পেতে পারেন যে, গত দু’বছরের তুলনায় এবার দল কিছুটা ভালো। তবে এই দলের উপরেও কোনও কট্টর ইস্টবেঙ্গল সমর্থক বাজি ধরবেন বলে মনে হয় না।   

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’