প্রথম আইএসএল-এ দলকে নিয়ে কী চিন্তা মলিনার?

Share:

নিজস্ব প্রতিনিধি:  অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টার। তারপরেই শুরু হতে চলেছে আইএসএল। যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে সাজ সাজ রব। গতবারে নিজেদের ঘরের মাঠে মুম্বই সিটিকে হারিয়ে লিগ শিল্ড জিতে নিয়েছিল মোহনবাগান। সেবারে প্রতিপক্ষ ছিল মুম্বই সিটি। এদিন প্রথম ম্যাচেও মুখোমুখি হতে চলেছে গতবারের দুই প্রতিপক্ষ মোহনবাগান বনাম মুম্বই সিটি। তবে আগের মরশুমের থেকে এবারের মরশুমে দলে এসেছে অনেক পরিবর্তন। বদল হয়েছে কোচ। দল হারিয়েছে বেশ কয়েকটা খেলোয়াড়কেও।

তবে সবুজ-মেরুনের নতুন কোচ হোসে মলিনার আগের বিষয় নিয়ে একটুও মাথা ব্যথা নেই। বৃহস্পতিবার মলিনা বলেন, “গতবারের বেশ কিছু ম্যাচ দেখেছি বটে। তবে এটা কিন্তু নতুন মরশুম। নতুন অধ্যায় শুরু হতে চলেছে। নতুন ফুটবলাররাও এসেছেন। এমনকি আমিও নিজেও ছিলাম না গতবার। তাই গতবারে কী হয়েছে তা মাথাতেও রাখছি না।”

ডুরান্ড কাপে ফাইনালে উঠেও ছিটকে গিয়েছে মোহনবাগান। তাই এবারে আইএসএলে কেমন ফল করবে সবুজ-মেরুন সেই বেশ একটা চাপানউতর পরিস্থিতি আছে। এই বিষয় অবশ্য মোহনবাগানের বর্তমান কোচ বলেন, “দলের খেলোয়াড়রা যেভাবে পরিশ্রম করেছে তাতে আমি বেশ খুশি। তবে এখনও আরও উন্নতি করতে হবে। ডুরান্ড কাপ প্রস্তুতির সঠিক মঞ্চ নয়। আমি ডুরান্ড কাপ ভুলে গিয়েছি। এখন সম্পূর্ণ নজর আইএসএলে।” কোচ জানান, এই মুহুর্তে তিনি ইস্টবেঙ্গল ও মহামে়ডানকে নিয়েও চাপে নেই। আরও জানা গিয়েছে যে মুম্বই ম্যাচে দেখা যাবে না জেমি ম্যাকলারেনকে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ