ম্যাচের চেয়ে বেশি চাপ টিকিটের জন্য, স্বীকারোক্তি বাবরের

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: রাত পোহালেই মহারণ। আগামিকাল শনিবার মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই শত্রু দেশের মধ্যে ক্রিকেট যুদ্ধের লড়াইয়ের সাক্ষী হতে হামলে পড়েছেন দর্সকরা। টিকিটের চাহিদা তুঙ্গে। হোটেলে রুম না পেয়ে অনেকে ব্যক্তিগত চিকি‍ৎসার নাম করে হাসপাতালে বেড বুক করিয়েছেন। বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তির ম্যাচের টিকিটের চাহিদা কোথায় পৌঁছেছে তা ফুটে উঠল পাক অধিনায়ক বাবর আজমের গলাতেও।

ম্যাচের আগের দিন শুক্রবার আইসিসির নিয়ম মেনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন পাক অধিনায়ক বাবর আজম। চির শত্রু ভারতের বিরুদ্ধে কতটা চাপে রয়েছে পাকিস্তান, তা জানতে চাওয়া হলে হাসির ছলে তিনি বলেন, ‘ম্যাচের চেয়েও ম্যাচ টিকিট নিয়ে অতিরিক্ত চাপে রয়েছি।’ এর পরেই তিনি বলেন, ‘ভারত এবং আমরা বহুবার একে অন্যের বিরুদ্ধে খেলেছি। ফলে দুই দলই পরস্পরের শক্তি-দুর্বলতা নিয়ে ওয়াকিবহাল।’

প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচ হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে খেলেছিল পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ও পরের ম্যাচে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে চার পয়েন্ট পকেটে পুরেছেন বাবর। হাযদরাবাদের মাটিতে যেভাবে দর্শকরা পাকিস্তানের হয়ে গলা ফাটিয়েছেন তাতে যথেষ্টই অভিভূত পাক খেলোয়াড়রা। এদিন বাবর আজমও হায়দরাবাদের দর্শকদের সমর্থনের প্রশ্ন উল্লেখ করে বলেন, ‘যেভাবে হায়দরাবাদের দর্শকদের সমর্থন পেয়েছি, আশা করছি আমদাবাদেও তেমন সমর্থন পাব।’

বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওই পরিসংখ্যান তুলে ধরে প্রশ্ন করা হলে পাক অধিনায়ক এক গাল হেসে বলেন, ‘অতীতে কী হয়েছে, তা মনে রাখতে চাইছি না। টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছিলাম। এবারের বিশ্বকাপেও হারাব।’

টেলিভিশনে লাইভ শোয়ে বৈভবকে সূর্যবংশীকে কদর্য মন্তব্য রবি শাস্ত্রীর

বাড়িতে বানান পাতলা ও হালকা মুচমুচে সুস্বাদু সুইডিশ প্যানকেক

রিয়েলিটি শোয়ের প্যানেলিস্টদের সঙ্গে অদিতি মুন্সীর গোপন চ্যাটের স্ক্রিনশট ফাঁস

‘আর একদিন অপেক্ষা করুন’, রক্ষাকবচের মামলায় সুমিতকে জানাল কলকাতা হাইকোর্ট

দিঘার রথযাত্রায় বড় বদল! ভিআইপি নয়, এবার রথের রশি টানবে সাধারণ ভক্তরাও

পাথর খাদানে ভয়াবহ ধস, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু ৭ শ্রমিকের

বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে গ্রেফতার অসীমা ঘনিষ্ঠ তৃণমূল নেতা

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো গুরুদ্বার, তীব্র নিন্দা ভারতের

অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

চারচাকা গাড়ি করে এসে ছাগল-ভেড়া চুরি করে পালাল চোরের দল, ভাইরাল ভিডিও