এই মুহূর্তে

গোটা ক্রিকেট দুনিয়া তাঁকে নিয়ে উত্তাল, তবে বিন্দাস মুস্তাফিজ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ রমানকে দল থেকে সরানো নিয়ে চর্চা চলছেই। আইপিএল থেকে তাঁকে সরিয়ে দেওয়ার ঘটনা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারমধ্যেও বিন্দাস রয়েছেন মুস্তাফিজ রহমান। এত সমালোচনার মাঝেও নিজের সেরা দেওয়ার জন্য প্রস্তুত তিনি।

ভারত বাংলাদেশ ইস্যুতে এখন শিরনামে মুস্তাফিজ রহমান। মাঠে নেমে বল হাতে নিজের ছন্দে চলেন, কাটার, স্লোয়ার, বাউন্সার, ইয়র্কারের নিখুঁত মিশেলে। রবিবার ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে রংপুর রাইডার্স খেলতে নেমেছে। ৫ রানে জয় পেয়েছে তাঁরা। ৫০ রান করে ম্যাতের সেরা মাহমুদউল্লাহ।

চলতি বছরের IPL নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকা দাম উঠেছিল মুস্তাফিজ রহমানের। এই দামে তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় এর দাম ১২ কোটি ৩৭ লক্ষ। বাংলাদেশের ক্রিকেটে তিনি কাটার মাস্টার হিসেবেই পরিচিত। এর আগে আইপিএলে এত পরিমাণ টাকা পাননি তিনি। সব থেকে বেশি দাম পেয়েছিলেন ২০১৮ সালের। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২ কোটি ২০ লক্ষ টাকায় খেলেছিলেন বাংলাদেশি এই পেসার। তাঁকে খেলানো নিয়ে প্রথম থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল। তাঁকে খেলানোর জন্য শাহরুখকে গদ্দার বলেছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও কূটনৈতিক পরিস্থিতির প্রভাবে ভারতের ওপরে দেখে মুস্তাফিজকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিলামের সময় তাঁকে নেওয়ার পর থেকেই বিতর্ক চলছিল। এই আইপিএল মরশুমে অত্যন্ত দামী ক্রিকেটার হিসেবে তাঁকে নিয়েছিল কেকেআর। বিতর্ক এড়াতে এবার তাঁর জায়গায় অন্য ক্রিকেটারকে নেওয়ার কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ