Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাস গড়ল নাপোলি, ৩৩ বছর পর লিগ জয়

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা বা দুটো বছর নয়, দীর্ঘ ৩৩ বছর পর ফের ইতালির লিগ শিরি আ-এর খেতাব জয় করল নাপোলি। এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গেই একটা নতুন ইতিহাসেরও সূচনা করল ইতালির ক্লাবটি। এই নিয়ে টানা দ্বিতীয়বার তারা লিগ জয়ের শিরোপা দখল করল। এর আগে ১৯৯০ সালে আর্জেন্টিনার প্রয়াত অধিনায়ক দিয়াগো আর্মান্দো মারাদোনার আমলে ইতালির লিগ খেতাব জয় করেছিল।

গত বৃহস্পতিবার রাতে ইতালির লিগে উদিনেসের সঙ্গে ম্যাচে নাপোলি ১-১ গোলে ড্র করার পরই সিরি আ লিগের খেতাব তাদের নিশ্চিত হয়ে যায়। এর পরই জয়ের আনন্দে গোটা স্টেডিয়ামজুড়ে বাঁধনহারা উৎসবে ফেটে পড়েন নাপোলি সমর্থকরা। কোচ লুসিয়ানো স্পালেত্তি নিজের দলের এই জয় উৎসর্গ করেন সমর্থকদের।

লুসিয়ানো বলেন, দীর্ঘ প্রতিক্ষার অবসান। যাঁরা প্রকৃত ক্লাবের সমর্থক তাঁরা কখনই দল-বদল করেন না। তাঁরা প্রতি নিয়ত অপেক্ষায় থাকেন, দলের সাফল্যের জন্য। সেই কারণে এই খেতাব জয় আমি তাঁদেরকেই উৎসর্গ করছি। কেননা তাঁদের হাসতে দেখা, ট্রফি নিয়ে আনন্দে মাতোয়ার হওয়াই আমার কাছে সবচেয়ে বেশি দামি। এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না।

উল্লেখ্য, স্পালেত্তি দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই এই সাফল্য আসেননি নাপোলির ঘরে। অপেক্ষা করতে হয়েছে দিনের পর দিন। সেই সময়টাও নেহাত কম নয়। তিনটি মরশুম-এর পর অবশেষে এসেছে সাফল্য।

শুধু ক্লাবকে লিগ জয় করেই ক্ষান্ত থাকেননি নাপোলির কোচ। এই খেতাব জয়ের দিনেই তিনি ইতালিয় ফুটবল লিগে গড়ে ফেলেছেন এক নতুন নজির। ৬৪ বছর বয়সে ইতালির লিগের মতো একটি হাইভোল্টেজ টুর্নামেন্টের শিরোপা জয় করা। কাজেই তাঁর নজীরকেও কুর্নীশ জানাচ্ছেন নাপোলির কোচ থেকে শুরু করে সমর্থক সকলেই।

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের