চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিসিবি সভাপতি পদ ছাড়ার ইঙ্গিত পাপনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বকাপে টাইগারদের ভরাডুবির পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন। সোমবার জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে একান্তে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘আগামী এক বছর দায়িত্বে থাকবেন। তার পরেই সভাপতির পদ ছাড়বেন।’ পাপনের ওই ঘোষণায় স্বস্তির নিশ্বাস ফেলেছে ক্রিকেট মহল। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘আরও এক বছর কেন? আগেই কেন ছাড়ছেন না।’

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পুত্র নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির কুর্সি দখল করেন। গত ১১ বছর ধরে বিসিবির সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি। যদি্যো তাঁর জমানায় কার্যত দেশে ক্রিকেট ক্রমশই তলানিতে গিয়ে ঠেকেছে। দল গঠন নিয়ে অতিরিক্ত ছড়ি ঘোরানোর মতো মারাত্মক অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। পাপনের স্বেচ্ছাচারিতার কারণে মাশরাফি বিন মোর্তজা-সহ একাধিক ক্রিকেটার চোখের জলে ক্রিকেট মাঠকে বিদায় জানিয়েছেন।

এদিন গুলশানের বাড়িতে টাইগারদের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি পদে ইস্তফা দেওয়ার ইঙ্গিত দেন তিনি। সাংবাদিকদের বলেন, ‘আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নেব।’

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ