নিশু কুমারকে দলে নিল ইস্টবেঙ্গল, সাহালের সঙ্গে কথা বলছে কেরল

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন আইএসএল-একে ঘিরে দলবদল-এর বাজার এখন তুঙ্গে। এরই মধ্যে শনিবার আর এক চমক দিল ইমামি ইস্টবেঙ্গল। কেরল ব্লাস্টার্সের ডিফেন্ডার নিশু কুমারকে দলে নিল লাল-হলুদ ব্রিগেড। সূত্রের খবর, নিশুর সঙ্গে নাকি চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে ইমামি ইস্টবেঙ্গলের।

উল্লেখ্য, আইএসএল-এ বিগত বছরগুলিতে খবুই খারাপ ফল হয়েছে ইমামি ইস্টবেঙ্গলের। তাই চলতি আইএসএল-এ যাতে সেইরকম কোনও খারাপ পারফরম্যান্স না হয় তার দিকেই নজর রয়েছ ইমামি কর্তাদের।

তাই চলতি বছরে আইএসএল-এ দলের আমূল পরিবর্তন করতে চলেছে কর্তারা। ইতিমধ্যেই কোচ হিসেবে লাল-হুলদে আসছেন কুয়াদ্রাত। হায়দরাবাদ এফসি-র দুই বিদেশি খেলোয়াড়কেও দলে নেওয়া হয়েছে। কথা চলছে লাল-হলুদের পুরনো দুই সৈনিক হরমনজিং সিং খাবড়া ও হীরা মণ্ডলের সঙ্গেও। তবুও তারই মাঝে নিশুকে দলে নিয়ে রক্ষণকে আরও শক্তিশালী করে তুললেন ইমামি কর্তারা। নিশুর জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

আরও জানতে পড়ুন : জরিমানার টাকা নিয়ে এফএ-কে তোপ লিভারপুল কোচের

অন্য দিকে, কেরল ব্লাস্টার্সের আর এক খেলোয়াড় তথা জাতীয় দলের মাঝমাঠের অন্যতম স্তম্ভ সাহাল আব্দুল সামাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন ওড়িশা কর্তারা। কোচ লেবেবোর পছন্দের তালিকায় নাকি সাহাল আব্দুল সামাদের নাম ছিল। সূত্রের খবর, সেইজন্যই, সাহলকে বাজিয়ে দেখছেন ওড়িশা কর্তারা। এখন দেখার শেষ পর্যন্ত সাহাল কি কেরল ছেড়ে ওড়িশাতে যোগ দেন কি না।

এছাড়া চেন্নাইয়ান এফসি দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে প্রাক্তন লাল-হলুদ ফুটবলার ব্রাইট এনোবাখারেকে দলে নেওয়ার জন্য। রহিম আলি যদি একান্তভাবেই লাল-হলুদে যোগ দেন, তাহলে ব্রাইটকে দিয়ে সেই অভাব পূরণ করতে চাইছেন চেন্নাই কর্তারা। সূত্রের খবর, ব্রাইটের সঙ্গে এখনও চূড়ান্ত কিছু হয়নি। সবেমাত্র প্রাথমিক কথাবার্তা শুরু করেছেন চেন্নাই কর্তারা।

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

চাল-ডাল ভেজানোর ঝামেলা শেষ, জলখাবারে মুড়ি দিয়ে সহজেই বানান ইডলি

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে স্ক্রিপ্টও নিয়ে গিয়েছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের