নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হেরে ওয়ানডে সিরিজ শুরু টাইগারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: হার দিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করল বাংলাদেশ। রবিবার ডুনেডিনে প্রথম একদিনের ম্যাচে কিউইদের কাছে ৪৪ রানে হার হজম করতে হলো টাইগারদের।  

ম্যাচের আগে এবং ম্যাচের মধ্যে বৃষ্টি হওয়ার কারণে ৫০ ওভারের ম্যাচ কমিয়ে ৩০ ওভারের করা হয়। বৃষ্টিস্নাত ম্যাচে প্রথম ওভারেই কিউই শিবিরে জোড়া আঘাত হানেন টাইগার পেসার শরিফুল ইসলাম। শূন্য রানে সাজঘরে ফেরান রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলাসকে। কিন্তু সেই ধাক্কা সামাল দেন উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথাম। তৃতীয় দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন দুজনে। বাংলাদেশি বোলারদের আক্রমণকে নির্বিষ করে দিয়ে রান মেশিন সচল রাখেন। ওভার প্রতি সাত রানের গড় রেখে খেলতে থাকেন দুজনে। শেষ পর্যন্ত ২৬তম ওভারে বল করতে এসে ল্যাথামকে (৯২) ফিরিয়ে ১৬৮ রানের জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। এর পরে মার্ক চাপম্যানকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান ইয়াং। দারুণ খেলতে থাকা চাপম্যান ব্যাক্তিগত ২০ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন। খানিকবাদে রান আউট হয়ে ফেরেন ইয়াংও। আউট হওয়ার আগে ৮৪ বলে ১০৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ইয়াং আউট হওয়ার পরে চতুর্থ ও শেষ বলে রান আউট হয়ে ফেরেন টম ব্লান্ডেল (১) ও জোস ক্লার্কসেন (১)। নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে কিউইরা।

ডাকওয়ার্থ-লুইস নিয়মানুযায়ী জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। চতুর্থ বলে শূন্য রানে ফেরেন ওপেনার সৌম্য সরকার। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে ধাক্কা সামলানোর চেষ্টা চালান আনামুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু সপ্তম ওভারে শান্তকে (১৫) ফেরান ইশ সোধি। আনামুল হককে (৪৩) ফিরিয়ে দেন ক্লার্কসেন। লিটন দাস (২২), মুশফিকুর রহিমরা (৪) বড় রানের ইনিংস খেলতে ব্যর্থ হন। খানিকটা প্রতিওরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন তাওহিদ হৃদয় (৩৩) ও আফিফ হোসেন (৩৮)। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০০ রান তোলে টাইগাররা।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল