রিচার্ড হেডলিকে টপকে গেলেন ডাফি, ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : নিউ জিল্যান্ডের জেকব ডাফি বছর শেষ করলেন রেকর্ড গড়ে। ক্যারিবীয়দের হারিয়ে সিরিজ জয়ী হয়েছে নিউজিল্যান্ড। জ্যাকব ডাফি ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। তাঁর এই সাফল্যে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে ১৩৮ রানে অলআউট করে পঞ্চম দিনের পিচে সোমবার তৃতীয় টেস্টে ৩২৩ রানে জয়ী হয়েছে। তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।

ক্যারিবিয়ানদের বিপক্ষে রানের হিসেবে কিউইদের সবচেয়ে বড় জয় এটিই। এর আগে ২০১৭ সালে হ্যামিল্টনে ২৪০ রানে জয়ী হয়েছিল। অন্যদিকে সিরিজের তিন টেস্টে জ্যাকব ডাফি উইকেট নিয়েছেন ২৩টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সিরিজে এটি নিউ জিল্যান্ডের রেকর্ড। আগে ২০১৩ সালে ট্রেন্ট বোল্টের রেকর্ড ছিল ২০ উইকেটে। ডাফি এক ক্যালেন্ডার বছরে রিচার্ড হ্যাডলির নিউজিল্যান্ডের ৮০ উইকেটের রেকর্ড ছাড়িয়ে গিয়েছেন এবং সিরিজ শেষ করেন ১৫.৪ গড়ে ২৩ উইকেট নিয়ে, যার মধ্যে পাঁচ উইকেটও ছিল। তিনটি টেস্টে তিনি ১৫৪ ওভারেরও বেশি বল করেছিলেন। ক্রিকেটের তিনটি ফরম্যাট মিলিয়ে চলতি বছরে ৮১ উইকেট নিলেন ডাফি। আগের রেকর্ডটি ছিল কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলির। ১৯৮৫ সালে ২৩ ম্যাচে ৭৯ উইকেট নিয়েছিলেন তিনি। তাকে ছাপিয়ে যেতে ডাফির লাগল ৩৬ ম্যাচ।

সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জ্যাকব ডাফি। তারপরেই তিনি বলেছেন, “আমি মধ্যাহ্নভোজের সময় সেই তালিকাটি দেখেছিলাম এবং সেখানে কিছু দুর্দান্ত নাম ছিল, তাই এই ধরণের নাম নিয়ে যে কোনও তালিকায় শীর্ষে থাকা বিশেষ ছিল।” অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ শামার জোসেফ এবং আলজারি জোসেফ ছাড়াই খেলছে। পাশাপাশি ইনজুরির কারণে ম্যাট হেনরি, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, কাইল জেমিসন, নাথান স্মিথ এবং ব্লেয়ার টিকনারকে দল থেকে বাদ দেওয়ার পর ডাফি নিউজিল্যান্ডের পেস স্পিডার হয়ে ওঠেন।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর