আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিতল নিউজিল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার শুরু হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। পথম দিনে গ্রুপ-এ-এর ম্যাচে জিতেছে, ভারত,  ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। গ্রুপ-ডি  পর্বে প্রথম ম্যাচে খেলা ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের। প্রথমে ব্যাট করতে নেমে  আফগানিস্তান নিউজিল্যান্ডকে ১৮৩ রানের টার্গেট দেয় । সেই রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড।

টিম সেইফার্টের ৬৫ (৪২ বলে) এবং গ্লেন ফিলিপসের ৪২ (২৫ বলে) রানের উপর ভর করে, নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮৩ রান অনায়াসের তুলে নেয়। মাঝে পর পর উইকেট পড়লেও তা সামলে নেন কিউই ব্যাটাররা। এই খেলা ছিল ভারতের মাটিতে। রবিবার চেন্নাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে গুলবাদিন নায়েবের দুর্দান্ত ইনিংস খেলেন। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর আফগানিস্তান শুরুতেই পরপর উইকেট হারায় তবে নায়েবের ৬৩ রানের ইনিংস তাদের খেলায় শক্তি ফিরিয়ে আনে। নায়েব (৬৩) ছাড়াও সেদিকুল্লাহ আতাল (২৯) এবং রহমানউল্লাহ গুরবাজ (২৭) রান করেন। নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন ৩২ রান দিয়ে ২ টি দুটি উইকেট নেন। জ্যাকব ডাফি ৩০ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট, রচিন রবীন্দ্র ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন এবং ম্যাট হেনরি ২৭ রান দিয়ে ১ উইকেট নেন। 

অন্যদিলে আফগানের বোলার মুজিবুর রহমান ৩১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। মহম্মদ নবি ১৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন এবং রশিদ খান ৩৬ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন।  

নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ফিন অ্যালেন, টিম সেফার্ট (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি।

আফগানিস্তানের প্রথম একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আটাল, দারবিশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নায়েব, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), ফজল হক ফারুকী, মুজিব উর রহমান, জিয়াউর রহমান শরিফী।

 

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টলিউডে ধুন্ধুমার কাণ্ড, সকাল থেকেই কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

রেলের খাবারে পোকা রুখতে এআই! ২৩০০ ক্যামেরায় নজরদারি চালাচ্ছে IRCTC

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!

প্রতি গ্লাসেই ফাইবার আর ইমিউনিটি বুস্ট! বানিয়ে ফেলুন লেমন জিঞ্জার চিয়া ডিটক্স ড্রিংক