আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোট গুরুতর নয়, ভক্তদের আশ্বস্ত করলেন নেইমার

নিজস্ব প্রতিনিধি : এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব এস্তেগলালের বিপক্ষে সোমবার ৫৮তম মিনিটে মাঠে নামেন নেইমার। নেইমারের সমর্থকেরা ভেবেছিল দীর্ঘদিন পরে মাঠে নেমে মাঠ কাঁপাবেন তিনি। কিন্তু হল এর বিপরীত। ৩০ মিনিটও খেলতে পারেন নি ৩২ বছর বয়সী এই তারকা।

খেলার এক পর্যায়ে গোল মুখে ভালো একটি পাস পেয়ে গোলের সুযোগও পান এই ফরোয়ার্ড। কিন্তু সে সময় বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই পায়ে টান লাগে তাঁর। ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে কিছুক্ষণ নিচু হয়ে থাকেন নেইমার। পরে অস্বস্তি নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। এরপরই মাঠ ছেড়ে চলে যান নেইমার।তবে মাঠ ছাড়ার সময় তার চোখেমুখে হতাশা ও বিরক্তির ছাপ দেখা যায়। সকলে বুঝে যায় ফের অঘটন ঘটেছে। ডাগআউটে বসে মোজা ও বুট খুলে ছুড়ে মারেন তিনি।তখন থেকেই প্রশ্ন শুরু হয়, আবারও কি তাহলে লম্বা সময়ের জন্য বাইরে চলে গেলেন ব্রাজিলিয়ান এই তারকা?

তবে নেইমার হতাশার কথা শোনান নি ভক্তদের। নেইমার লিখেছেন, ‘আশা করি, গুরুতর কিছু নয়…এক বছর বাইরে থাকার পর এমনটা হওয়াই স্বাভাবিক। চিকিৎসকেরা এরই মধ্যে বিষয়টি নিয়ে আমাকে সতর্ক করেছিলেন।তাই সাবধান থেকে আরও বেশি সময় খেলতে হবে আমাকে।আমি আশা করছি এই আঘাত গুরুতর কিছু নয়।’

উল্লেখ্য, চোটের কারণে স্কোয়াডে না থাকায় তাঁকে সৌদি প্রো লিগে এই মৌসুমে নিবন্ধন করায়নি আল হিলাল। ফলে তিনি খেলবেন শুধু এএফপি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলোতে। যে টুর্নামেন্টে আল হিলালের পরের ম্যাচ আগামী ২৬ নভেম্বর, কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে।

Published by:

Share Link:

More Releted News:

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ