বুড়ো হাড়ে ভেল্কি, আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে জকোভিচ

Share:

নিজস্ব প্রতিনিধি: অদম্য মানসিকতার কাছে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা, ফের একবার তা প্রমাণ করলেন সার্বিয়ান টেনিস তরকা নোভাক জকোভিচ। মঙ্গলবার (২১ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ১৬ বছরের ছোট স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজকে হারালেন। খেলার ফল ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪। আগামী শুক্রবার সেমিফাইনালে দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে কোর্টে নামবেন ৩৭ বছরের জকোভিচ।

এদিন মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন আলকারাজ ও জকোভিচ। প্রথম সার্ভিস গেম ভেঙে ০-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। পাল্টা জোকারের দ্বিতীয় সার্ভিস গেম ব্রেক করেন আলকারাজ। খেলার মাঝেই পায়ের চোটের কারণে খানিকটা অস্বস্তিতে পড়ে যান সার্বিয়ান টেনিস তারকা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৬-৪ গেমে প্রথম সেট ঝুলিতে পোরেন স্প্যানিশ টেনিস তারকা। তবে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ফিরে আসেন জকোভিচ। আলকারাজের সার্ভিস ভেঙে এক সময়ে ৩-০ ব্যবধানে এগিয়েও গিয়েছিলেন। পিছিয়ে পড়ে ফের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন নাদালের শিষ্যও। টানা তিন গেম জিতে ৩-৩ করে ফেললেন। ঘড়ির পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৬-৪ গেমে দ্বিতীয় সেট পকেটে পুরে ম্যাচে সমতা ফেরান জোকার।

ম্যাচে সমতা ফিরিয়ে আনার পরেই র‍্যাকেট হাতে জ্বলে উঠলেন ৩৭ বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা। বয়সের বাধা উপেক্ষা করে গোটা কোর্ট দৌড়ে বেড়ালেন হরিণের মতো। শক্তিশালী সার্ভিস, ফোরহ্যান্ডের সঙ্গে মিশিয়ে দিলেন ভলি। জোকারের টপ স্পিন সামলাতে পারলেন না স্পেনের তরুণ তারকা। ধীরে ধীরে আলকারাজের হাত থেকে ম্যাচের লাগাম বেরিয়ে যেতে লাগল। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জিতলেন জকোভিচ। তিন ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে বয়সে ১৬ বছরের ছোট আলকারাজকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে পোঁছে গেলেন ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের মালিক।

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

‘নিগম এখনও স্বাস্থ্যসচিব কেন?’ আরজি করে শুভেন্দুর সামনেই বিস্ফোরক প্রশ্ন রত্না দেবনাথের

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশেই আরজি করে ভাঙচুর চালানো হয়েছিল,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো