ভারত ম্যাচের আগে ধাক্কা পাক শিবিরে, অনুশীলনে চোট পেলেন শান মাসুদ

মাঠে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আগামী রবিবার চিরশত্রু ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ দিয়েই টি-টুয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করতে চলেছে বাবর আজমরা (Babar Azam)। কিন্তু ম্যাচের ৪৮ ঘন্টা আগে চরম দুশ্চিন্তায় পাক শিবির। কেননা, শুক্রবার অনুশীলনের সময়ে মাথায চোট পেয়েছেন পাকিস্তানের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শান মাসুদ (Shan Masud)। চোট পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোট কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখছেন চিকি‍ৎসকরা। আগামী রবিবার রোহিত শর্মাদের (Rohit Sharma) বিরুদ্ধে মাসুদ (Shan Masud) মাঠে নামতে পারবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, ভারত ম্যাচকে সামনে রেখে এদিন মেলবোর্নে নেট প্র্যাকটিশ করছিলেন বাবর আজমরা (Babar Azam)। নেটে ব্যাট করছিলেন মোহাম্মদ নওয়াজ (Mohammed Nawaz)। হেলমেট ছাড়া দাঁড়িয়ে ছিলেন শান মাসুদ (Shan Masood)। নওয়াজের একটি জোরালো শট সরাসরি আঘাত করে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মাসুদ। অনুশীলন বন্ধ রেখে ছুটে যান পাক খেলোয়াড়রা। দলের সাপোটিং স্টাফরাও ছুটে আসেন। মাঠে শুয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন মাসুদ। মাঠে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, যেহেতু মাথায় আঘাত পেয়েছেন তাই ইন্টারনাল ড্যামেজ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে মাসুদের স্ক্যান করা হচ্ছে। তবে যেহেতু পাক ক্রিকেটার জ্ঞান হারাননি এবং তার মধ্যে কনকাশনের লক্ষণ দেখা যায়নি, তাই চোট গুরুতর নয় বলেই মনে করছেন চিকি‍ৎসকরা। তবে রবিবার ভারতের বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন কিনা, তা পরিস্কার নয়।  

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১