এই মুহূর্তে

বাংলাদেশকে বাদ দেওয়ায় বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট, সাফ জানালেন পাক প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি বিশ্বকাপকে আংশিকভাবে বয়কট করেছে পাকিস্তান। পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের ক্রিকেট টিম বিশ্বকাপ খেললেও তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবে। এই নিয়ে ২২ গজের ময়দানে শুরু হয়েহে তোলপাড়। এবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি সাফ জানিয়েছেন নিরাপত্তার কথা বলে বাংলাদেশ ভারত সফরে যেতে রাজি না হওয়ায় আইসিসি তাঁদের খেলা থেকে বাদ দেওয়ার প্রতিবাদ জানাতেই পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করেছে।

পাক প্রধানমন্ত্রী  বুধবার (৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে শেহবাজ শরীফ স্পষ্ট করে  জানিয়েছে তাঁরা  বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়ার বিষয় নিয়ে নিয়ে একবারেই খুশি নয়।  বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি অন্যায্য তাই তার প্রতিবাদ জানাতেই ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।   পাকিস্তানের এই ঘোষণার ফলে টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ এখন অনিশ্চয়তার মুখে। মন্ত্রিসভার বৈঠকে  শেহবাজ  বলেছেন,  “টি-২০ বিশ্বকাপ নিয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং আমরা ভারতের বিরুদ্ধে খেলব না। খেলার মাঠে কোনো ধরনের রাজনীতি হওয়া উচিত নয়।”  

আরও পড়ুন: আফ্রিদি থেকে বুমরাহ : টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বিজয়ীদের তালিকা

 মায়ের থকে মাসির দরদ বেশি বাংলাদেশের পাশে থেকে এই কথাই মনে করিয়েছে পাকিস্তান। বর্তমান পরিস্থিতিতে সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব বলেও এদিন উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী। শেহেবাজের মন্তব্য নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক। বলা ভালো, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যে আইসিসিকে জানিয়ে   দিয়েছে যে, তারা বাকি ম্যাচ খেললেও  ভারতের বিরুদ্ধে খেলবে না। পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে পিসিবিকে কড়া হুঁশিয়ারি দিয়েছে আইসিসিও। কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে পাক ক্রিকেট বোর্ডকে। বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ