এই মুহূর্তে

নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিতে পাকিস্তান

নিজস্ব প্রতিনিধি: মরু শহরে চেনা মাঠে দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান। ফের সহজ জয় ছিনিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে টি-২০ বিশ্বকাপের ফাইনালে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করল পাকিস্তান। যদিও মঙ্গলবারের ম্যাচে ‘ছোট’ ক্রিকেট টিম নামিবিয়ার কাছে শুরুটা চাপে হয়েছিল বাবর-রিজওয়ানদের। কিন্তু দুরন্ত ফর্মে থাকা পাক দলের খেলা ঘুরে যায় শেষ দশ ওভারে। পাকিস্তানের ওপেনিং জুটি বাবর ও রিজওয়ানরা প্রথম দশ ওভারে মাত্র ৫৯ রান তোলে। পিচে রান করা কঠিন হলেও শেষে দেখিয়ে দেয় খেলতে জানলে কোনও কিছুই কঠিন না সবকিছুই অজুহাত।

নামিবিয়ার বিরুদ্ধে ৪৯ বলে ৭০ রান করলেন বাবর আজম। রিজওয়ান করলেন ৫০ বলে অপরাজিত ৭৯। শেষ ওভারে ২৪ রান করেন তিনি। প্রথম দশ ওভারে ৫৯ রান পরের দশ ওভারে পাকিস্তান তুলল ১৩০ রান। ১৯০ রানের টার্গেট আর পিচ ব্যাটিং-এর যোগ্য নয়। এছাড়াও প্রতিপক্ষ দল পাকিস্তান, যেখানে রয়েছে শাহিন আফ্রিদি, হাসান আলিরা। তাই নামিবিয়ার কাছে এটা বড় চ্যালেঞ্জিং ছিল। তাই হেরে যাওয়াটা স্বাভাবিক ছিলই। শেষমেশ পাকিস্তান ম্যাচ জেতে ৪৫ রানে। আর সেইফাইনালের রাস্তা পাকা করে নিশ্চিন্তে হয়ে গেল পাকিস্তান। এই গ্রুপে চাপের মধ্যে রইল আফগানিস্তান, নিউজিল্যান্ড। খারাপ অবস্থা ভারতের, কারণ এখনও খাতায় খুলতে পারেনি বিরাট বাহিনী।

তবে পাকিস্তানের দাপুটে বোলারদের সামনে লড়াই করে ১৮৮ রান করেছে নামিবিয়ার ব্যাটিং বাহিনী। উল্লেখ্য, মঙ্গলবার টসে জিতে প্রথম ব্যাট করেছিল পাকিস্তান।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

বাদ পড়ছেন ২৫ কোটির গ্রীন? কেকেআরে বড় পরিবর্তনের ইঙ্গিত অধিনায়ক রাহানের

ধোনির পরামর্শেই নাইটদের বিপক্ষে খেলার মোড় ঘোরান চেন্নাইয়ের নূর, কি ছিল গুরুমন্ত্র?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ