শাস্তি পেলেন ঋষভ পন্থ, কী দোষ ভারতীয় উইকেটরক্ষকের?

Share:

নিজস্ব প্রতিনিধি : মাঠে আম্পায়ারের সঙ্গে খারাপ ব্যবহার করায় শাস্তি পেলেন  ঋষভ পন্থ। দুই ইনিংসে শতরান করলেও আইসিসি-র শাস্তি থেকে রক্ষা পাননি এই ভারতীয় ক্রিকেটার। দোষ স্বীকার করে নিলেও শুনানির মুখে পড়তে হয়নি তাঁকে।আম্পায়ারের দিকে বল ছুঁড়ে মারার অভিযোগে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পন্থ। আগামীদিনে আরও ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসন হতে পারে তাঁর।

হেডিংলিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের তৃতীয়দিনে বিতর্কে জড়িয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। এরফলে বড়সড় শাস্তির মুখে পরতে পারেন বলে শোনা গিয়েছিল। সেই মতো শাস্তি পেয়েছেন। আইসিসি-র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, লেভেল ১ অপরাধ করেছেন ঋষভ পন্থ। মাঠে আম্পায়ারের দিকে বল ছুঁড়ে দেওয়ার মত ঘটনা ঘটিয়েছেন। আগামী ২ ব ছরের মধ্যে যদি ফের কোনও নিয়মভঙ্গ করলে বড় শাস্তি পেতে পারেন ঋষভ।

উইকেট রক্ষকের বিরুদ্ধে লেভেল ১ অপরাধের অভিযোগ উঠেছে। এরজন্য তাঁকে নির্বাসিত করা হয়নি। কিন্তু ভবিষ্যতে কোনও অভিযোগ উঠলে তাঁর ঘাড়ে নেমে আসতে পারে নির্বাসনের খাঁড়া।

জানা গিয়েছে, ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরাহ। আম্পায়ার ক্রিস গাফানি সেই অনুরোধ শোনেননি।  কিছুক্ষণ পরেই অপর আম্পায়ার পল রাইফেলের কাছে গিয়ে পন্থ বল বদলের অনুরোধ করেন। বল পরীক্ষা করে আম্পায়ার জানান, বল ঠিক আছে। পন্থ এই সিদ্ধান্ত মানতে না পেরে রেগে গিয়ে বল ছুড়ে ফেলেন তিনি। এই ঘটনায় আম্পায়ার রাইফেল অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। আম্পায়ারের সিদ্ধানের বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ অপরাধের সমান। তাই বলা হয়েছে আইসিসি-র নিয়মের ২.৮ ধারা অনুযায়ী, লেভেল ১ অপরাধ করেছেন ঋষভ পন্থ।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ