দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিশ্বকাপ অবধি বাবরেই ভরসা পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি: বাবর আজম। পাকিস্তান দলের বর্তমান অধিনায়ক তিনি। কিন্তু বেশ কিছুদিন ধরেই সমালোচনা এবং আলোচনার কেন্দ্রিবিন্দুতে উঠে আসেন পাক দলনেতা। কারণ একটাই, তাঁর অফ ফর্ম। যা নিয়ে বাবরকে মনোনিবেশ করতে পরামর্শও দিয়েছিলেন অনেক প্রাক্তন পাক ক্রিকেটাররা। এতসবের মাঝেও পিসিবি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আগামী একদিনের ক্রিকেট বিশ্বকাপ অবধি পাকিস্তানের দলনেতা থাকবেন বাবর আজম-ই।

বাবরকে নিয়ে যখন চারিদিকে সমালোচনা মুখর হয়ে উঠেছে, সেই সময়ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজাম শেঠি ঘোষণা করেছিলেন যে, বাবর শুধুমাত্র নিউজিল্যান্ড সিরিজের জন্যই অধিনায়ক থাকছেন।

এরপরই প্রায় ১৮০ ডিগ্রি ভোল পাল্টে পিসিবি প্রেসিডেন্ট বাবরক অধিনায়ক হিসেবে তাঁর সমর্থন জানান। এবং স্পষ্টভাবে জানিয়ে দেন বাবরকে এখনই অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। দলের নবনিযুক্ত কোচ মিকি আর্থারের সঙ্গে কথা বলে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান নাজিম।

আরও জানতে পড়ুন: নাইটদের মতো পাঞ্জাবকেও হারাতে মরিয়া মুম্বই

সূত্রের খবর, পাকিস্তান দলের দায়িত্ব নেওয়ার পরই বাবরকে অধিনায়কের পদ থেকে এখনই সরাতে রাজি হননি মিকি আর্থারও। তাঁর যুক্তি আর মাত্র কয়েকটা মাস বাদেই ক্রিকেটের বিশ্বকাপ শুরু হবে। তার আগে বাবরকে সরানো ঠিক হবে বলে মনে হয় না। তাই মিকি চাইছেন বিশ্বকাপ অবধি দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকুক বাবরের হাতেই। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনই কিছু করা হয়নি। খুব শীঘ্রই তা ঘোষণা করা হবে জানা গিয়েছে পিসিবি সূত্রে।

বিশেষ সূত্রে খবর, পিসিবি-র সভায় নাকি বাবরের উত্তরাধিকার কে হবেন, তা নিয়ে আলোচনায় ঝড় উঠলেও বাবরের যোগ্য উত্তরসূরী হিসেবে নাকি নির্বাচকরা কাউকেই পাচ্ছেন না। তাই তাঁরা শেষ পর্যন্ত বাবরের ওপরই ভরসা রাখতে চাইছেন।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ