হাসাপাতালে বসেই তাস খেললেন ‘ফুটবল সম্রাট’

যতদিন পেলে বাড়ি না ফিরছেন, ততদিন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ফুটবল বিশ্ব।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যতদিন পেলে বাড়ি না ফিরছেন, ততদিন পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছে না ফুটবল বিশ্ব। জানা গিয়েছে, এখনও বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। তবে তাঁর শারীরিক অবস্থার যে উন্নতি হচ্ছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। ফ্যানরা প্রায় রোজই তাঁর খোঁজ রাখছেন। পেলের কন্যা কেলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাবার শারীরিক অবস্থা বিষয়ে অনুরাগীদের জানাচ্ছেন।

এদিন তাঁরই পোস্ট করা একটি ছবিতে দেখা গেল ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ এনে দেওয়া পেলে তাস খেলছেন। হাসপাতালে বসে বেশ আনন্দের সঙ্গেই হাসি মুখে তাস খেলছেন বিশ্ব ফুটবলের এই লেজেন্ড।

ইন্সটাগ্রামে হাসপাতালের সেই ছবি পোস্ট করে পেলে কন্যা লিখেছেন, ‘বাবা আমাকে তাস খেলা শেখাচ্ছেন, ওনার কাছে একের পর এক ম্যাচ হেরেছি। আমরা ছবিও তুলেছি।’

জানা গিয়েছে, এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন পেলে। দিন কয়েক আগে নিজেই সেই কথা সকলকে জানিয়েছিলেন। দু’দিন আগে হাসপাতালে বসে গান গাইতেও দেখা গিয়েছিল ‘ফুটবল সম্রাট’-কে। গত মাসের ৩১ তারিখ কোলনে টিউমারের জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। এরপর বেশ কিছু দিন আইসিইউ-তে ছিলেন পেলে।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

সৌদি আরবের জেলে মৃত্যুর প্রহর গুনছে ২০ বাংলাদেশি, কী শাস্তি জানে না জেদ্দার বাংলাদেশ দূতাবাস

শুধু পুজোতেই মিলবে না ফল, কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মীর কৃপা পেতে মানুন ১০ টোটকা

দীপাবলির পর কেতুর গোচর, ভাগ্য চমকাবে ৬ রাশির জাতকদের

তোলা দিতে না চাওয়ায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে মারল দুষ্কৃতীরা

লাড্ডু নিয়ে বসিরহাটে লঙ্কাকাণ্ড! পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল পুলিশ-আধা সেনা

এই তারিখে জন্মানো ব্যক্তিরা হন খুবই ভাগ্যবান, তালিকায় আছেন আপনি?

‘দুসরা’ ছবি মুক্তিতে বাধা রইল না, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর্জিতে সাড়া দিল না দিল্লি হাইকোর্ট

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য