মেসির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল পিএসজি

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল তাঁর ক্লাব পিএসজি। ফলে আজাকসিওর-এর বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যাবে পিএসজি-র জার্সি গায়ে।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল লঁরিয়ার বিপক্ষে ম্যাচের পরদিনই পরিবারসহ সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক তথা পিএসজি-র বর্তমান খেলোয়াড় লিওনেল মেসি। এরপরই শুরু হয় মেসি বনাম পিএসজি-র লড়াই। মেসির পক্ষ থেকে জানানো হয় যেহেতু সৌদির পর্যটন দূত মেসি, তাই সেই কাজেই তিনি সৌদিতে পাড়ি দিয়েছেন।

কিন্তু মেসির এই সৌদি যাওয়া কিছুতেই মানতে পারছিলেন না পিএসজি কর্তারা। তাঁদের মতে, ম্যাচের পরের দিন বিশ্রাম থাকে পিএসজি খেলোয়াড়দের। তবুও কেন মেসি সৌদিতে গিয়েছিলেন ক্লাবকে না জানিয়ে তার জন্যই কর্তাদের রোষাণলে পড়েন তিনি।

এরপর মেসির ওপর ২ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করে পিএসজি। এবং সেই সময় প্যারিসের ক্লাবটির যে দুটি ম্যাচ ছিল সেই, ম্যাচদুটিতে মেসিকে না পাওয়ারই সম্ভাবনা ছিল।

আরও জানতে পড়ুন: ম্যান সিটিকে হুঁশিয়ারি দিলেন ভালভার্দে

যাই হউক অবশেষে নিষেধাজ্ঞা জারির কিছুদিনের মধ্যেই বরফ গলতে শুরু করে। আর্জেন্টিনার অধিনায়ক ক্লাবকর্তাদের না জানিয়ে সৌদিতে যাওয়ার জন্য ক্ষমা চাওয়ার পরই পিএসজি কর্তারা মেসির ওপর কিছুটা সদয় হন।

তাঁর ওপর থেকে প্রথমে নিষেধাজ্ঞা তুলে না নিলেও মেসিকে ক্লাবের অনুশীলনে নামার সুয়োগ দেওয়া হয়। তারপরই শুক্রবার মেসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় পিএসজি।

ফলে ফের গলতে শুরু করল মেসি বনাম পিএসজি-র ঠাণ্ডা লড়াই। তবে কি পিএসজি তার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে আগামী মরশুমে মেসিকে নিজেদের দলেই রেখে দেবে, নাকি আগের সিদ্ধান্তেই অনড় থাকবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু অধরাই থেকে গিয়েছে এখনও।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম