আগামীতে মেসির ভালো কাটুক, এই প্রার্থনাই করলেন সমর্থকরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  অবশেষে মেসি এবং পিএসজি-র সম্পর্কের ইতি ঘটল গত শনিবার। অবসান হল টানা দু বছরের একটি সম্পর্কের। তবে পিএসজি-তে শেষ মরশুমটা একেবারেই ভালো কাটল না আর্জেন্টিনার অধিনায়কের। বিদায়ী ম্যাচেও হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল সাতবারের ব্যালনডি আর জয়ী তারকাকে। তবে তার মধ্যেই পরবর্তী বছরগুলি যাতে ভালো কাটে, এবং তিনি সুস্থ থাকেন, ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করলেন বেশ কিছু পিএসজি সমর্থকরা।

পিএসজি কোচ গত দিন কয়েক আগেই ঘোষণা করেছিলেন যে, ক্লেরমর বিরুদ্ধে ম্যাচটাই পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ হতে চলেছে মেসির। কিন্তু সেই সময় পিএসজি-র পক্ষ থেকে বলা হয়েছিল গত শনিবার পিএসজির জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ নয়। ফলে একটা দ্বিধা তৈরি হয়েছিল ফুটবলপ্রেমীদের মনে।

আরও জানতে পড়ুন: বিয়ের সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করলেন ঋতুরাজ

না, তার হয়নি। পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের যে কথাটা বলেছিলেন, সেই কথাটাই সত্যিতে পরিণত হল। ম্যাচ শুরুর আগে পিএসজির পক্ষ থেকে ঘোষণা করা হয় সেই বেদনাদায়ক খবরটি। বলা হয়, এটিই আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির শেষ ম্যাচ পিএসজির হয়ে।

এই ঘোষণার পর পরই বেশ কিছু পিএসজি সমর্থক ঈশ্বরের কাছে মেসির আগামী দিনগুলি ভালো ও সুস্থ কামনা করে প্রার্থনা করেন। এই দৃশ্য যখন গ্যালারিতে দেখা যায়, ঠিক তার কয়েক মিনিট বাদেই তাঁর তিন সন্তানকে নিয়ে মাঠে প্রবেশ করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে অবশ্য পিএসজির সোশ্যাল মিডিয়ায় মেসি লেখেন, আমি টানা দু বছর এই ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম। সেই কারণে আমি পিএসজি কর্তাদের, প্যারিস শহরের মানুষদের শুভ কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন।

এরপরই বিদায়ী বার্তায় মেসিকে ধন্যবাদ জানান পিএসজি-র সভাপতি নাসের আল খেলাইফি। তাঁর অবদান যে ক্লাব কোনওদিন ভুলবে না সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

উল্লেখ্য, পিএসজির পর মেসির পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখন জানা যায়নি। শেষ পর্যন্ত দেখা যাক আগামী মরশুমে কাঁদের জার্সি গায়ে মাঠ কাঁপান এলএম টেন।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ