এবারের আইপিএলে নতুন খোঁজ, চর্চায় ‘জয়-বীরু’ জুটি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবারের আইপিএলে নতুন প্রতিভা কারা উঠে এল তা নিয়ে ক্রিকেটমহলে চর্চা চলছিলই। এখনও পর্যন্ত যেকটি ম্যাচ খেলা হয়েছে, তাতে নতুন ২ ক্রিকেট তারকার নাম উঠে এসেছে। একজনের নাম শশাঙ্ক সিং। অন্যজনের নাম আশুতোষ শর্মা। দুজনেই এবারে খেলছেন পঞ্জাব কিংসে। এবারের আইপিএলে সুপারহিট যদি কিছু জুটি হয়, সেটি শশাঙ্ক-আশুতোষের জুটি। এই জুটি হারা ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রাখে। অনেকেই এই জুটিকে ‘জয়-বীরু’-এর জুটিই বলছে।

এবারের আইপিএলে নতুন প্রতিভা হিসাবে যদি কেউ উঠে আসে, তাঁদের নাম শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শশাঙ্ক ও আশুতোষের এই জুটি তাঁদের প্রতিভা প্রথমে দেখিয়েছিল গত ৪ এপ্রিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচেই শশাঙ্ক ও আশুতোষ শেষ ওভার পর্যন্ত লড়াই করে গুজরাতের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে এনেছিল। সেই ম্যাচে ১ বল বাকি থাকতেই পঞ্জাব গুজরাতের বিরুদ্ধে ৩ উইকেটে জিতেছিল। ওই ম্যাচে ৩২ বছরের শশাঙ্ক সিং ২৯ বলে ৬১ রানের একটি ইনিংস খেলে। অন্যদিকে আশুতোষ ১৭ বলে ৩১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে। দুজনে মিলে ৪৩ রানের একটি পার্টনারশিপ খেলে যা পঞ্জাবকে জয়ের লক্ষ্যে টেনে নিয়ে যায়। উল্লেখযোগ্য বিষয়, গুজরাতের বিরুদ্ধে সেই ম্যাচটি আশুতোষের প্রথম আইপিএলের ম্যাচ ছিল।

এরপর সাইরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পঞ্জাব কিংসের ম্যাচেও দুর্ধর্ষ পারফরমেন্স দেখা গিয়েছে শশাঙ্ক ও আশুতোষের। সেই ম্যাচটি জেতার জন্য পঞ্জাবের শেষ ওভারে ২৯ রান প্রয়োজন ছিল। কিন্তু শেষ ওভারে দুরন্ত ব্যাটিং করে ২৭ রান করে ফেলেন শশাঙ্ক ও আশুতোষ। মাত্র ২ রানে জিততে পারে সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে আশুতোষ ২৩ বলে ৩৩ রান করেছে। দুজনে মিলে সেই ম্যাচে ৬৬ রান করে ফেলে।

এখানেই শেষ নয়, গত ১৮ এপ্রিল মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচেও দুরন্ত পারফরমেন্স করতে দেখা যায় শশাঙ্ক-আশুতোষ জুটিকে। শশাঙ্ক ওই ম্যাচে ২৫ বলে ৪১ রান করে। অন্যদিকে আশুতোষ ২৮ বলে ৬১ রান করে। একটা সময়ে ম্যাচ জেতার জন্য ১৮ বলে ২৫ রানের প্রয়োজন ছিল। পঞ্জাবকে ম্যাচ জেতানোর আশা জুগিয়েছিলেন আশুতোষ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ১৮তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান আশুতোষ। ফলে পঞ্জাবের জয়ের আশাও শেষ হয়ে যায়। পরিসংখ্যান বলছে, শেষ যে পাঁচটি ম্যাচ পঞ্জাব হেরেছে, তার মধ্যে ৪টি ম্যাচে শেষ ওভারে পরাস্ত হয়েছে পঞ্জাব কিংস। পঞ্জাবকে লড়াইয়ের ময়দানে রাখার পিছনে যে দুজনের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ তাঁরা হলেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

গঙ্গার গ্রাসে তলিয়ে গেল মালদহের শতাব্দীপ্রাচীন শিবমন্দির, কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর যা ঘটল…

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?

অভিষেকের বিরুদ্ধে একাধিক FIR নিয়ে বিরক্ত কলকাতা হাইকোর্ট, রক্ষাকবচের মেয়াদ বাড়ল

হাড়হিম ঘটনা অসমে! স্ত্রীকে খুন করে মাথা ফ্রিজে লুকোল স্বামী, কেটে দিল আঙুল

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

মাহেশে মমতার মিছিলের অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

সেপ্টেম্বরে কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সুমিত রায়কে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচের মেয়াদ বাড়ল