আইপিএল থেকে ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল, বিকল্প হিসাবে কাকে নিল পঞ্জাব?

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন পঞ্জাব কিংসের অলরাউন্ডার অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। আর তার পরিবর্তে ইতিমধ্যেই বিকল্প হিসাবে আর এক অজি ক্রিকেটারকে সই করিয়েছে প্রীতি জিন্টার দল। ওই ক্রিকেটার হলেন মিচেল ওয়েন।

১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এই মুহুর্তে লিগ টেবিলে চতুর্থস্থানে রয়েছে পঞ্জাব কিংস। আজ রবিবার (৪ মে) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা। প্লেঅফে পৌঁছনোর জন্য আজকের ম্যাচ দুই দলের কাছেই ‘বাঁচা-মরা’র লড়াই। যারা জিতবে তারাই প্লেঅফের দিকে এক পা এগোবে।

চলতি আইপি্লে অবশ্য খুব একটা ফর্মে ছলেন না ‘হিটম্যান’ হিসাবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল। না ব্যাট হাতে জ্বলে উঠতে পেরেছেন, না বল হাতে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পেরেছেন। ফলে দলের কাছে বোঝাই হয়ে উঠেছিলেন। উল্টে আঙুল ভেঙে বিপদ বাড়িয়েছেন। চোট এতটাই গুরুতর যে চলতি আইপিএলে তার আর খেলা সম্ভব নয়। তাই লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের আগেই তড়িঘড়ি মিচেল ওয়েনকে সই করিয়েছে পঞ্জাব কিংস টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার ব্যাটার এখনও পর্যন্ত ৩৪টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একটি শতরান সহ ৬৪৬ন রান করেছেন। বল  হাতে বিপক্ষের ১০ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। পাকিস্তান সুপার লিগে বাবর আজমদের পেশোয়ার জালমির হয়ে খেলছিলেন। পঞ্জাব কিংসে ওয়েনের সই করা নিয়ে আইপিএল পরিচালন সমিতির তরফে জানানো হয়েছে, ‘পঞ্জাব কিংস (পিবিকেএস) গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অলরাউন্ডার মিচ ওয়েনকে বেছে নিয়েছেন। আঙুল ভাঙার কারণে টাটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর বাকি আসর থেকে ছিটকে গিয়েছেন ম্যাক্সওয়েল।’

লেকটাউনে থেকে উদ্ধার ৪ কেজি সোনার বিস্কুট, গ্রেফতার দুই যুবক

ভারী বৃষ্টির জের, জল ছাড়া শুরু ডিভিসি’র, বন্যার আশঙ্কা একাধিক জেলায়

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

বক্সঅফিসে সুনামি! মুক্তির দিনেই বিশ্বব্যাপী ৭৮ কোটি টাকা আয় করল বিজয়ের ‘Jana Nayagan’

গুজরাতে প্রবল বর্ষণে নর্দমায় গাড়ি পড়ে মৃত ৪

জলপথে রাজ্যে ঢুকে অস্ত্র পাচারের ছক বানচাল পুলিশের, গ্রেফতার ৪

স্ত্রী-শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার, ভিডিও রেকর্ড করে আত্মঘাতী বালুরঘাটের যুবক

চকলেটের প্রলোভন দেখিয়ে ৫বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক অভিযুক্ত

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

‘বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র’, অনশন ভাঙার পর বড় বার্তা ওয়াংচুকের

উল্টোরথে সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে কলকাতা, উত্তরবঙ্গের ৫ জেলায় জারি সতর্কতা

ইরানে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪, আহত ৫

দাম এক হলেও পারফরম্যান্সে বিশাল ফারাক, Realme C100x নাকি Redmi15A,কোনটা কিনবেন?

‘ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির