সব ধরনের ক্রিকেট থেকে অবসর রাদারফোর্ডের

Share:

নিজস্ব প্রতিনিধি : সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হামিশ রাদারফোর্ড। আগামী মঙ্গলবার নর্দার্ন ব্রেভের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন রাদারফোর্ড। এর আগে ২০১৯ সালে শেষবার মিউজিল্যান্ডের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের এই ওপেনার।

২০১৩ সালে শতরান দিয়ে টেস্ট অভিষেক হয়েছিল রাদারফোর্ডের। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাঁর প্রতিভা হারিয়ে যেতে শুরু করে। ২০১৯ সালে শেষবার নিউজিল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাওয়ার পর নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে দেখা যেতে শুরু করে রাদারফোর্ডকে। ওটাগো ভোল্টসের হয়ে নিয়মিত খেলতে দেখা গিয়েছে ৩৪ বছর বয়সি এই খেলোয়াড়কে।

এদিন নিজের অবসরের কথা জানিয়ে রাদারফোর্ড জানান, ‘ওটাগোর হয়ে খেলা আমার জন্য বিশেষ ব্যাপার। তবে নিউজিল্যান্ডের হয়ে খেলাটা আমার কাছে স্বপ্ন ছিল। ক্রিকেট আমাকে সেই সুযোগ দিয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞ। পরিবার, বন্ধু, সমর্থক, কোচের কাছ থেকে যে সমর্থন পেয়েছি, সেজন্য আমি কৃতজ্ঞ।‘

উল্লেখ্য, ২০১৩ সালে টি ২০, ওয়ানডে ও টেস্ট ক্যারিয়ারে অভিষেক হয়েছিল রাদারফোর্ডের। তবে তাঁর সবচেয়ে কম ক্যারিয়ার ছিল ওয়ানডেতে। ওটাগোর একটি ক্রিকেট পরিবারে জন্ম হয় রাদারফোর্ডের। হামিশ রাদারফোর্ডের বাবা কেন রাদারফোর্ড নিউজিল্যান্ডের হয়ে অধিনায়কত্ব করেছেন।

 

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ