শতরান থেকে বঞ্চিত অজিঙ্কা রাহানে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম চার ব্যাটসম্যান ব্যর্থ হলেন। তারপর শার্দূল ঠাকুরকে সঙ্গে নিয়ে তৃতীয় দিনের খেলা শুরুর সময় থেকে ভারতকে টানতে লাগলেন দীর্ঘ ১৫ মাস বাদে জাতীয় দলে ফের সুযোগ পাওয়া অজিঙ্কা রাহানে। লাঞ্চের আগে শতরান থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন এই ভারতীয় ব্যাটার।

লাঞ্চের বিরতি থেকে ফিরে এসে ক্রিজে আর বেশিক্ষণ স্থায়ী হলেন না তিনি। ৮৯ রানেই থামতে হল অজিঙ্কা রাহানেকে। রাহানের এই রানের ফলেই অজিদের বিরুদ্ধে ফলোঅনের হাত থেকে এ যাত্রায় বেঁচে গেল রোহিত শর্মার ভারত।

অজিঙ্কা রাহানাকে ভারতীয় দলে ফের সুযোগ দেওয়ায় নির্বাচকদের বিরুদ্ধে অনেকেই সমালোচনার তীর ছুঁড়ে দিয়েছিলেন। সেই সব সমর্থকদের যোগ্য জবাব ব্যাট হাতেই দিয়ে দিলেন রাহানে। প্রমাণ করে দিলেন তাঁকে ফের দলে সুযোগ দিয়ে কোনও ভুল করেননি নির্বাচকর। যেখানে ভারতের টপ অর্ডারের চার ব্যাটসম্যান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতশ্বর পূজারা এবং শুভমন গিল যখন অজি বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন, ঠিক তখনই ২২ গজে শার্দূলকে সঙ্গে লড়াই করে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করিয়ে দিলেন রাহানে।

৮৯ রান তিনি করেছেন ১২৯টি বল খেলে। যার মধ্যে ছিল ১১টি চার ও ১টি ছয়। তবে রাহানের সঙ্গে আর এক ভারতীয় যথেষ্ট লড়াই করলেন। তিনি হলেন শার্দূল ঠাকুর। রাহানে ফিরে যাওয়ার পর মহম্মদ সামিকে সঙ্গে নিয়ে ১০৮ বল খেলে নিজের অর্ধ্বশতরান পূর্ণ করলেন এই ব্যাটসম্যান।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪