এই মুহূর্তে

১৬ বছর পর ঘর ছাড়ছে রাজস্থান রয়্যালস, অন্যত্র খেলবে যশস্বী-বৈভবরা

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে জয়পুরে ঘরের ম্যাচ খালার আর সুযোগ-সুবিধা পাবে না রাজস্থান রয়্যালস। তার বদলে অন্য মাঠে ঘরের ম্যাচ খেলতে হবে তাদের। ২০০৮ সাল থেকে জয়পুরেই ঘরের ম্যাচ খেলছিল রাজস্থান রয়্যালস। ১৬ বছর পরে এসে জায়গার বদল হচ্ছে।

জয়পুরের বদলে পুণের এমসিএ স্টেডিয়ামে খেলতে হতে পারে রাজস্থান রয়্যালসকে। আসন্ন আইপিএলে রাজস্থানের কোনও মাঠকেই বেছে নেওয়া হয়নি। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে খেলতে দেখা যাবে যশস্বী-বৈভবদের। বিগত কেক বছরের মতো গুয়াহাটির মাঠেও ধেলতে দেখা যাবে। বিগত ২ বছর ধরে রাজস্থানের দায়িত্ব কোনও নির্বাচিত কমিটির হাতে নেই। সংস্থার দায়িত্ব সামলাচ্ছেন রাজ্য সরকারের তৈরি করা অ্যাড হক কমিটি। ।দিও বিসিসিআই-র এতে আপত্তি রয়েছে। নতুন কমিটি তৈরির কথা বলা হচ্ছে। কিন্তু তেমন ভাবে কাজ হচ্ছে না। ফলে আসন্ন আইপিএলে কোনও ম্যাচ রাজস্থানকে আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়নি বলে বিসিসিআই সূত্রে খবর। নিলামের দিন আবু ধাবিতে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল।

রাজস্থান রয়্যালসের ঘরের ম্যাচ কোথায় হবে, সেটা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজস্থানের ম্যাচ পেতে আগ্রহী। ইতিমধ্যে এই বিষয়ে কথা চলছে। আইপিএল ম্যাচ আয়োজন করার অভিজ্ঞতা রয়েছে তাঁদের। ২০২২ সালে পুণেতে কিছু ম্যাচ হয়েছে। তারপর গত ৩ বছে আর কোনও ম্যাচ হয়নি এই স্টেডিয়ামে।

আইপিএলের নিলামের আগে থেকেই রাজস্থানে ম্যাচের আয়োজন নিয়ে ডামাডোল চলছিলই। এবার সেটাই সত্যি হতে চলেছে। জয়পুরে কোনও ম্যাচের আয়োজন করা হচ্ছে না।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ