নাজাম শেঠিকে ‘মানসিক রোগী’ বলে তোপ রামিজের

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই এশিয়া কাপ ক্রিকেট। সেই এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ এবার পাকিস্তান। কিন্তু এশিয়া কাপে ভারতের খেলা নিয়ে জটিলতা এখনও কাটেনি। এরই মধ্যে এশিয়া কাপ নিরেপক্ষ জায়গায় অর্থাৎ ইংল্যান্ডে করা যেতে পারে বলে প্রস্তাব দিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট। আর তারপরই তাঁকে ‘মানসিক রোগী’ বলে তোপ দাগলেন রামিজ রাজা।

উল্লেখ্য, এশিয়া কাপের আসর যেহেতু পাকিস্তানে অনুষ্ঠিত হবে, সেই কারণে ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে যেতে রাজি নয়। এরপর পিসিবি-র পক্ষ থেকে বলা হয় আরবের মাটিতে ভারত এশিয়া কাপের ম্যাচগুলি খেলুক বলে পিসিবি প্রস্তাব দেয়। যা তাদের কাছে ‘হাইব্রিড মডেল’।

আরও জানতে পড়ুন: লখনউ-এর বিরুদ্ধে ম্যাচ হারার কারণ ব্যাখ্যা করলেন রোহিত

তবে আরবের মাটিতে পিসিবি এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি করার ব্যাপারে যে প্রস্তাব দিয়েছে তা বিরোধিতা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার কারণ হিসেবে তারা বলে, অত্যাধিক গরমের কারণে ওই দেশে ম্যাচ খেলা যাবে না। এরপরই ইংল্যান্ডের নাম উঠে আসে। আর তারপরই পিসিবি প্রেসিডেন্টকে তোপ দাগেন প্রাক্তন পাক ক্রিকেটার ও কোচ রামিজ রাজা।

নাজিম শেঠিকে কাঠগড়ায় তুলে রামিজ বলেন, এশিয়া কাপের ম্যাচ লর্ডসে হবে। এটা ভাবা যায় না। সত্যিই আমি বিস্মিত। পিসিবি প্রেসিডেন্ট সুস্থ আছেন তো? সামনেই যেহেতু বিশ্বকাপ তার আগে এশিয়া কাপের মূল উদ্দেশ্যই হচ্ছে উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে ভালোভাবে যাতে প্রতিটি দেশের খেলোয়াড়রা মানিয়ে নিতে পারেন।

এখানেই শেষ নয়, রামিজ আরও বলেন, পিসিবি প্রেসিডেন্ট ঘোষণা করেছেন আগামী মরুশুমে পাকিস্তান সুপার লিগ আরবের মাটিতে হবে। কারণ হিসেবে তিনি বলেছেন, করের বোঝা কমানোর জন্যই তাঁর এই পদক্ষেপ। একদিকে নাজিম শেঠি বলছেন, পাকিস্তান ক্রিকেটের জন্য নিরাপদ, অন্য দিকে আবার পিসিএল দেশের মাঠে করতে চাইছেন না। এটা কোন ধরনের যুক্তি বলে তিনি দাবি করেন।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে