দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

নিজস্ব প্রতিনিধি: বিপিএলের মাঝ পথে অধিনায়ক বদল করেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের জায়গায় এবার রংপুরেরের নেতৃত্ব আনা হয়েছিল লিটন দাসকে। তাঁর নেতৃত্বেই এবার বিপিএলে শেষ চারে পৌঁছে গেল রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে ১১ রানের জয়ী হয়ে ১০ পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করে লিটন দাসের দল। অন্যদিকে বিপিএল থেকে ঢাকার বিদায়  নিশ্চিত হয়ে গিয়েছে।   

শনিবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ছিল খেলা। টসে জিতে রংপুরকে ব্যাট করতে পাঠায় ঢাকা। দুই ওপেনার দাউদ মালান ও তাওহিদ হৃদয়ের ব্যাটে দুর্দান্ত শুরু করে লিটনের দোল। ১২৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দাউদ মালান ও তাওহিদ দুজনেই এদিন করেন অর্ধশতরান করেছেন। মালান ৪৯ বলে ৭৮ রান করে আউট হন। তিনি এই ম্যাচে ৮ চার ও ৪টি ছক্কা হাঁকান । অন্যদিকে ৪৬ বলে ৬২ রান করে আউট হন হৃদয়। তাঁর ব্যাটে ৫ চার ও ৪ ছক্কা এসেছে। তাছাড়া কাইল মায়ার্স করেন ১৬ বলে ২৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে রংপুর। 

আরও পড়ুন: ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

অন্যদিকে ১৮২ রানে তাড়া করতে নেমে ঢাকা ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। তারপরেই সামলে ওঠার আগে আরও জোড়া উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে ঢাকাকে লড়াইয়ে ফেরান সাইফুদ্দিন। ৩ চার ও ৫ ছক্কার সাহায্যে ৩০ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেও হারে মন ভেঙে মাঠ ছাড়ে ঢাকা।  ৯ ম্যাচ খেলে ঢাকা ৪ পয়েন্টে রয়েছে , রংপুরের ১০। দুই দলেরই একটি করে ম্যাচ বাকি থাকলেও শেষ চারে খেলবে   চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট, রংপুর।

Published by:

Share Link:

More Releted News:

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

পিরিয়ড ট্যাবু নাকি স্বাভাবিক বিষয়, খোলাখুলি জেমিমা রদ্রিগেজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ