এই মুহূর্তে

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে বেবি ডিভিলিয়ার্সকে গোপনে অর্থ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছিল তাঁকে। CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন স্পিনার রবিচন্দন অশ্বিন। তিনি বলেছেন, চলতি বছরে আইপিএলে টেবলের নিচ দিয়ে টাকা দেওয়া হয়েছে। নিয়ম না মেনে বেবি ডিভিলিয়ার্সকে অর্থ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ফাস্ট বোলার গর্জপন্থ সিংয়ের জায়গায় নিয়ে আসা হয়েছিল বেবি ডিভিলিয়ার্সকে। কারণ চোটের কারণে খেলতে পারেননি ফাস্ট বোলার গর্জপন্থ সিং। রবিচন্দন অশ্বিনের দাবি, ২.২ কোটি টাকায় দলে যোগ দিয়েছিলেন তিনি। বেশ কয়েকটি দল বেবি ডিভিলিয়ার্সকে বদলি হিসেবে নিতে চেয়েছিল। কিন্তু সিএসকে নিজেদের এজেন্ট মারপত আরও বেশি টাকা দিয়ে তাঁকে নিজেদের দলে চুক্তিবদ্ধ করিয়েছে।

যুক্তি দিয়ে ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন জানিয়েছেন, ব্রেভিসের মতো খেলোয়াড়রা জানেন যে, নিলামে তাঁরা অনেকটা বেশি টাকা পাবেন। নির্ধারিত অর্থের থেকে বেশি টাকা দিয়েই তাঁদের নেওয়া হবে। সেই কারণে তাঁরা ভালমত দর কষাকষি করতে পারেন। অশ্বিন তাঁর ইউটিউব ভিডিওতে বলেছেন, গত আইপিএলে সিএসকে-র সঙ্গে ভাল সময় কাটিয়েছেন ব্রেভিস। ক্রিকেটে সে বেবি ডিভিলিয়ার্স বলেই পরিচিত। তাঁর সঙ্গে কয়েকটি দল কথ বলেছিল। কিন্তু নিজের দাম অনেকটা বেশি বলায় অনেকেই পিছিয়ে যায়। তারপরেই নিলামে সিএসকে-দলে যোগ দেন তিনি।

অভিযোগ, বেশি টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। সেই মতো চুক্তির বাইরে গোপনে তাঁকে টাকা দেওয়া হয়েছিল। ২০২৫ সালের আইপিএল চলাকালীন সিএসকে ১৮ এপ্রিল ব্রেভিসকে দলে অন্তর্ভুক্ত করে। এই সময় চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ অত্যন্ত দুর্বল ছিল। সেই কারণে তাঁদের একজম ভাল খেলোয়াড় দরকার ছিল। বেবি ডিভিলিয়ার্স যোগ দেওয়ার পর শেষের দিকে খেলা অত্যন্ত ভাল হয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্রুকের বিধ্বংসী শতরান, বিশ্বকাপে পাকিস্তানের ‘মৃত্যুঘন্টা’ বাজিয়ে দিল ইংল্যান্ড

ক্যান্সার আক্রান্ত বাবার শারীরিক অবস্থা সঙ্কটজনক, শিবির ছাড়লেন রিঙ্কু সিংহ

ফারহানের চওড়া ব্যাটে ভর করে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৪ রান তুলল পাকিস্তান

বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণ, মুখ খুললেন নোরা ফতেহির ‘প্রেমিক’ আশরাফ হাকিমি

কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

প্রকাশ্যে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি, ভারত-পাকিস্তান একই গ্রুপে, প্রথম ম্যাচ কবে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ