৫ কোটি মুক্তিপণ চেয়ে রিঙ্কু সিংয়ের কাছে এল দাউদ গ্যাংয়ের হুমকি, কিন্তু কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রিঙ্কু সিং-এর কাছে এল আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি। এমনটাই সূত্রের খবর। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা গিয়েছে যে ডি-কোম্পানি নামে পরিচিত কুখ্যাত দাউদ ইব্রাহিম গ্যাং ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে রিঙ্কু সিং-এর প্রমোশনাল টিমের কাছে তিনটি মুক্তিপণ চেয়ে ৫ কোটি টাকা দাবি করে। পুলিশ এই মামলার সঙ্গে জড়িত দুই সন্দেহভাজন মহম্মদ দিলশাদ এবং মোহাম্মদ নাভিদকে গ্রেফতার করেছে।

রিঙ্কু সিং-কে হুমকি দেওয়ার অভিযোগে দুজনকে ওয়েস্ট ইন্ডিজে গ্রেফতার করা হয়েছিল এবং ১ আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই অভিযুক্তদের আগেও গ্রেফতার করা হয়েছিল প্রয়াত প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকীর ছেলে জিশান সিদ্দিকীর কাছ থেকে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে। জিজ্ঞাসাবাদের সময় তাদের একজন স্বীকার করেছে যে মুক্তিপণ দাবি করার জন্য তারা রিঙ্কু সিংকে ফোন করেছিলেন।

উত্তর প্রদেশের আলিগড়ের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা রিঙ্কু ক্রিকেট দুনিয়ায় উজ্জ্বল নাম। তবে তিনি  মাঠের বাইরে চ্যালেঞ্জে সম্মুখীন হয়েছেন। সম্প্রতি সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সম্পন্ন হওয়ার পর, সিং-এর ক্রমবর্ধমান খ্যাতি এখন তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি করেছে। এই তারকা ফিনিশার ভারতের হয়ে মোট ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং 'মেন ইন ব্লু'-এর হয়ে ৫৫০ রান করেছেন। রিঙ্কুর স্ট্রাইক রেট ১৬১.৭৭ এবং গড়ে ৪২.৩১। আইপিএলে তার পরিসংখ্যানের কথা বলতে গেলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৫৮টি ম্যাচ খেলে ১০৯৯ রান করেছেন। রিঙ্কু ২০২৪ সালে কেকেআরের আইপিএল-জয়ী দলেরও অংশ ছিলেন। 

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার