‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর ঘুরলেই ক্রিকেট বিশ্বকাপ। এখন থেকেই সেই খেলা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। সেই সঙ্গেই বিরাট কোহলি ও রোহিত শর্মার বিশ্বকাপে খেলা নিয়ে জল্পনা যেন থামছেই না। বয়স ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও তাঁদের ব্যাট এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ভরসা। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন রিঙ্কু সিং। জানালেন তিনি চান, ২০২৭ বিশ্বকাপের মঞ্চে বিরাট-রোহিত দু’জনকেই ভারতের জার্সিতে দেখা যাক এবং তাঁদের সঙ্গেই বিশ্বকাপের ট্রফি জয়ের স্বপ্ন পূরণ করতে চান। রিঙ্কুর এই মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।   

জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রিঙ্কু বলেন, বিরাট ও রোহিত দু’জনেই কিংবদন্তি। শুধু তিনি নন, গোটা দেশই চায় তাঁরা ২০২৭ বিশ্বকাপে খেলুন এবং ভারতকে ট্রফি জেতাতে সাহায্য করুন। রিঙ্কুর মতে, সেটি দেশের পাশাপাশি দুই তারকার কাছেও বিশেষ মুহূর্ত হবে। কারণ, এটিই তাঁদের শেষ বিশ্বকাপ হতে পারে।  রিঙ্কু বলেছেন, ‘ বিরাট ভাইয়া এবং রোহিত ভাইয়া তাঁরা দুজনেই কিংবদন্তি। শুধু আমি নই, পুরো দেশ আশা করে যে তাঁরা বিশ্বকাপে খেলবেন এবং বিজয়ী দলের অংশ হবেন। এটা পুরো দেশের জন্য এক বিশাল মুহূর্ত হবে, কারণ কে জানে, এটাই হয়তো তাঁদের শেষ বিশ্বকাপ। তাই, তাঁরা যদি ভারতের জন্য এটা জিততে পারেন, তবে তা হবে এক বিরাট ব্যাপার। এটা তাঁদের জন্যও বিশাল হবে, কারণ আমরা অনেকদিন বিশ্বকাপ জিতিনি। আমরা শেষবার জিতেছিলাম ২০১১ সালে। তাই, আমরা আশা করি তাঁরা দুজনেই দলের সঙ্গে থাকবেন এবং ট্রফিটা হাতে তুলে নেবেন।’ আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এক ওভারে টানা পাঁচটি ছক্কা মেরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন রিঙ্কু। কিন্তু সেই ঘটনাই যেন তাঁর পরিচয়ের শেষ কথা না হয়, এটাই তাঁর লক্ষ্য। রিঙ্কু জানিয়েছেন, তিনি চান ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ে অবদান রাখতে এবং ভবিষ্যতে মানুষ তাঁকে শুধু সেই পাঁচ ছক্কার জন্য নয়, বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবেও মনে রাখুক। 

আরও পড়ুন: রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ২০২৩ সালে রোহিতের নেতৃত্বে ভারত ফাইনালে উঠলেও ট্রফি অধরা থেকে যায়। সেই আক্ষেপ মুছে ২০২৭ সালে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন রিঙ্কু। তাঁর আশা, বিরাট-রোহিত দু’জনেই দলে থাকবেন এবং ভারতের হয়ে বিশ্বকাপ ট্রফি তুলবেন।

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের