শ্রীলঙ্কার বিরুদ্ধে অনিশ্চিত রোহিত শর্মা-কে এল রাহুল

তিনটি একদিনের ও তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে হার বাঁচিয়ে কোনও রকমে মুখরক্ষা করে দেশে ফিরেছে লোকেশ রাহুল-বিরাট কোহলিরা। সামনেই ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আর ওই সিরিজে অনিশ্চিত ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক কে এল রাহুল। প্রথমজন চোটের কারণে ও দ্বিতীয়জন বিয়ের কারণে ওই সিরিজে দলে থাকছে না বলে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন।

তিনটি একদিনের ও তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলতে ভারতে আসছে শ্রীলঙ্কা। আগামী ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে সফর। আর ওই সিরিজের জন্য সম্ভাব্য দল বাছার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন নির্বাচকরা। কিন্তু আঙুলের চোট না সারায় লঙ্কাদের বিরুদ্ধে রোহিত শর্মাকে খেলানোর ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। অফ ফর্মে থাকা কে এল রাহুলকে বিয়ের জন্য ছুটি দেওয়া হচ্ছে।

যদিও চলতি বছরে দুই ক্রিকেটার নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুটি টেস্টে ভারত অধিনায়ক মাত্র ৯০ করেছেন। সর্বোচ্চ রান ৪৬। আর আটটি একদিনের ম্যাচে রোহিতের অবদান মাত্র ২৪৯ রান। গড়ে ৪১ দশমিক ৫০। ২৯টি টি টুয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক করেছেন ৬৫৬ রান। অন্যদিকে শোচনীয় পারফরম্যান্স কে এল রাহুলের। চারটি টেস্টে তাঁর সম্মিলিত রান ১৩৭। ১০টি একদিনের ম্যাচে তাঁর সংগৃহীত রান হল ২৫১। গড়ে ২৭ দশমিক ৮৮। আর ১৬টি টি টুয়েন্টি ম্যাচে ভারতের অন্যতম ওপেনারের অবদান মাত্র ৪৩৪ রান। গড় ২৮ দশমিক ৯৩। তিন পর্যায় মিলিয়ে ১৬টি ম্যাচে রাহুলের রান মাত্র ৮২২।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে