ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেন রোহিত শর্মা, জায়গা করে নিলেন কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে সেঞ্চুরি করার পরে এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তবে এই সাফল্য স্থায়ী হল না বেশিদিন। এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হিসেবে নিজের জায়গা হারালেন ‘হিটম্যান’। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল আইসিসি পুরুষদের ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন। রোহিতকে সরিয়ে দখল করেছেন শীর্ষ স্থান।

ক্যারিবিয়ান দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মিচেলের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি করে ডানহাতি ব্যাটসম্যান রোহিত শর্মাকে টপকে  ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষস্থানে পৌঁছেছেন। মিচেল    দ্বিতীয় কিউই হিসেবে ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছেন।  নিউজিল্যান্ডের একমাত্র খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন গ্লেন টার্নার, যিনি শেষবার ১৯৭৯ সালে শীর্ষস্থান ধরে রেখেছিলেন।  মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স, রজার টোস, নাথান অ্যাস্টল, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল এবং রস টেলরের মতো নিউজিল্যান্ডের বেশ কয়েকজন বিখ্যাত ব্যাটসম্যান আগে শীর্ষ পাঁচে স্থান করে নিলেও, কেউই ১ নম্বরে পৌঁছাতে পারেননি। মিচেল এখন সেই বিরল দলে টার্নারের সঙ্গে শীর্ষ তালিকায় নাম লেখা খেলোয়ার হিসেবে যোগ দিয়েছেন।   

অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর পাকিস্তানের খেলোয়াড়রাও উল্লেখযোগ্য অগ্রগতি  করেছে। মহম্মদ রিজওয়ান পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম স্থানে রয়েছেন, অন্যদিকে তার সহযোগী ওপেনার ফখর জামানও পাঁচ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে ২৬তম স্থানে রয়েছেন। বোলারদের মধ্যে, স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে নবম স্থানে এবং পেসার হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে ২৩তম স্থানে রয়েছেন। আফগানিস্তানের রশিদ খান ওয়ানডে বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন।

কলকাতায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের সমাপ্তি আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা প্রথমবারের মতো শীর্ষ পাঁচ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় স্থান করে নিয়েছেন। ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়া সত্ত্বেও ভারতের অধিনায়ক শুভমান গিল দুই ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছেন।

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক