মুম্বই ছেড়ে আইপিএলে নাইটদের হয়ে খেলবেন রোহিত? কেকেআরের পোস্টে জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরের আইপিএলের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রত্যেকটি দল। ইতিমধ্যেই চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় অভিষেক নায়ারকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করেছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংহদের নতুন হেড স্যর নিয়োগের দিনই আরও এক খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বাতাসে। মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক চুকিয়ে নাকি আগামী মরসুমে শাহরুখ খানের দলের জার্সি গায়ে মাঠে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ওই জল্পনা ছড়িয়েছে সমাজমাধ্যমে কলকাতা নাইট রাইডার্সের এক পোস্টে।

আইপিএলে দীর্ঘদিন ধরেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন রোহিত শর্মা। ২০২৪ সাল পর্যন্ত অধিনায়কও ছিলেন। কিন্তু তাঁকে কিছু না জানিয়ে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। পরিবর্তে চলতি বছর গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্যকে অধিনায়কত্ব দিয়ে দলে নিয়ে আসা হয়। এ নিয়ে খানিকটা ক্ষুব্ধও হয়েছিলেন রোহিত শর্মা। যদিও মুম্বই ইন্ডিয়ান্স ছাড়েননি তিনি। তবে ব্যাট হাতে গর্জে উঠে ওই অপমানের জবাব দিয়েছিলেন। আইপিএলে ১৫ ম্যাচে করেছিলেন ৪১৮ রান। গড় ছিল ২৯.৮৫ এবং স্ট্রাইক রেট ১৪৯.২৮। তাঁর দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে টানা ছয়টি ম্যাচ জিতে প্লেঅফে পৌঁছে গিয়েছিল মুম্বই।

২০২৪ সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিকে আলবিদা জানানো রোহিত সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে তৃতীয় তথা শেষ ওয়ানডে-তে অসাধারণ শতরান করেছিলেন। তাঁর শতরানের দৌলতেই অজিদের কাছে চুনকাম হওয়ার লজ্জা এড়িয়েছিল টিম ইন্ডিয়া। ২৫৮ দিন বাদে শতরান করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচের সম্মানও পেয়েছিলেন। গতকাল বুধবারই সমাজমাধ্যমে রোহিতের ছবি দিয়ে এক পোস্ট করা হয়। তাতে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে অভিনন্দন জানানো হয়। আর ওই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে প্রাক্তন ভারত অধিনায়ককে দলে নিচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। নাইটদের আসংখ্য ভক্ত ওই পোস্টে এ বিষয়ে জবাব জানতে চেয়েছিলেন। কিন্তু স্পষ্ট করে কিছু জানায়নি নাইটদের টিম ম্যানেজমেন্ট।

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি