সমাজ মাধ্যমে হিন্দি অ্যাকাউন্ট খুলে কোহলির বার্তা পোস্ট করে সমর্থকদের সমালোচনার মুখে RCB

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যারা ইংরাজি বোঝেন না তাদের জন্য হিন্দিতে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ।   আর তাতেই সমালোচনার মুখে পড়তে হল RCB-কে। কিছু দিন আগে “রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হিন্দি” (@RCBinHindi ) নামে নতুন এক্স হ্যান্ডেল খোলা হয়। আর তা নিয়ে কন্নড় ভাষাভাষীদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে শুরু হওয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটিতে মাত্র পাঁচটি টুইট রয়েছে। ২৮ নভেম্বর পর্যন্ত @RCBinHindi অ্যাকাউন্টে প্রায় ফলোয়ার আছে   আড়াই হাজার ।  এই অ্যাকাউন্টটি নিয়ে আরসিবি ম্যানেজমেন্টের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন  কন্নড়ভাষী অনুগামীরা। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছেন ।

সম্প্রতি @RCBinHindi অ্যাকাউন্টে  এক্স হ্যান্ডেল থেকে বিরাট কোহলিকে নিয়ে একটি ভিডিও পোস্ট হয়। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘প্রিয় খেলোয়াড় বিরাট কোহলির কথা এবার হিন্দিতে শুনুন । তিনি বছরের পর বছর ধরে আরসিবির সাথে যুক্ত রয়েছেন।‘ ক্যাপশনে এই লেখার পরেই ভিডিও তে র‍য়েছে বিরাট কোহলির হিন্দিতে বলা একটি   ভিডিও বার্তা । সেখানে তিনি জানান,’ আরসিবির প্রত্যেককে ভক্তদের জানাই কৃতজ্ঞতা।  আগামী বছর থেকে শুরু হতে চলা আইপিএলে আমি আরসিবির হয়ে খেলব। তাই  আমি খুবই আনন্দিত।‘  আর তা নিয়ে সরব হয়েছে নয়া বিতর্ক। এই নিয়ে এখন পর্যন্ত আরসিবির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের