শুভমন গিলের বাদ‌ যাওয়া নিয়ে কী বললেন আগরকর?

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে আজই। বিশ্বকাপে খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচকরা বেশ কিছু  চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছেন।  শুভমন গিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক পদ থেকে বাদ দেওয়া হয়েছে। শুধু তাই নয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দল থেকেও তাঁকে বাদ দেওয়া হয়েছে। শনিবার মুম্বইয়ে বোর্ডের সদর দফতরে বসেছিল বৈঠক। উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। ছিলেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবও । ২০২৫ সালের এশিয়া কাপের সময় ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শুভমন। তাঁকে দেওয়া হয়েছিল   সহ-অধিনায়কের পদ। তবে তাঁর ক্রমাগত খারাপ ফর্মের মূল্য দিতে হবে। গিলের বাদ যাওয়া নিয়ে মন্তব্য করেছেন অজিত আগরকর। জানিয়েছেন কেন তাঁকে বাদ দেওয়া হল।

ভারতীয় দল ঘোষণা করার পর সংবাদ সম্মেলন করে অজিত আগারকর স্পষ্ট করে বলেন যে দলের ভারসাম্য, বিশেষ করে শীর্ষস্থানে দলের ভারসাম্য, ব্যক্তিগত বিবেচনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, গিলের বাদ দেওয়া হয়েছে তাঁর যোগ্যতার উপর ভিত্তি কর নয় বরং এটি হল দলের সমন্বয়ের দ্বারা তৈরি একটি কৌশলগত সিদ্ধান্ত। নির্বাচক কমিটির চেয়ারম্যান গিলের বাদ পড়ার ব্যাখ্যা দেন। আগরকর গিলের প্রশংসা করে বলেন যে তিনি একজন ভালো খেলোয়াড়, কিন্তু দলের গঠন আরও গুরুত্বপূর্ণ। আগরকর আরও বলেন দলের সমন্বয় বজায় রাখার জন্য কাউকে না কাউকে বাইরে রাখা প্রয়োজন। তিনি বলেন, “শুভমন সহ-অধিনায়ক ছিলেন, কিন্তু তিনি আর দলে নেই। যখন গিল টি-টোয়েন্টি খেলছিলেন না এবং টেস্ট ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন, এবং সেই সময় অনেক টি-টোয়েন্টি ম্যাচ টেস্টের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তখন অক্ষর প্যাটেলকে সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল। ধারাবাহিকতা একটি চিন্তার বিষয়, তবে আমরা আসলে দলের সমন্বয়ের দিকে নজর দিচ্ছি।”

আগরকর আরও বলেছেন, ‘গিলের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। প্রশ্ন নেই মান নিয়েও। ওকে বাদ দেওয়া হয়েছে কম্বিনেশনের জন্যই। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।’ অজিত আগরকর আরও বলেন যে ভারতীয় ক্রিকেটে বিকল্পের অভাব নেই। আগরকর ব্যাখ্যা করেন, “প্রত্যেকের মতামত ভিন্ন হতে পারে। খেলোয়াড় নির্বাচন করা সহজ নয়। আমরা এখনও বিশ্বাস করি যে শুভমন একজন দুর্দান্ত খেলোয়াড়। ফর্মে উত্থান-পতন আছে, তবে দলের গঠন আরও গুরুত্বপূর্ণ। কাউকে না কাউকে বাইরে রাখতে হবে, এবং এর অর্থ এই নয় যে খেলোয়াড়টি খারাপ।”

প্রসঙ্গত, শুভমান গিল সম্প্রতি ঘাড়ের আঘাতের সঙ্গে লড়াই করছেন। গত মাসে কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় ঘাড়ে আঘাত লাগার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর তিনি টি-টোয়েন্টি সিরিজের জন্য ফিরে আসেন। তবে সিরিজে মাত্র ৪, ০ এবং ২৮ রান করেন। এরপর, লখনউ জানয়েছিলেন গিলের সামান্য আঘাত লেগেছে। তবে অনেকেই বলেছেন পর পর খারাপ খেলার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দল গিলের ভবিষ্যৎ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এক নজরে টি-২০ বিশ্বকাপ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।

‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বন্ধু, আবারও একসঙ্গে হাসতে হবে’, রাজেশের অসুস্থতায় উদ্বিগ্ন অক্ষয়

এবার একসঙ্গে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ, অস্বস্তিতে কালীঘাট-তৃণমূল

নর্দমার নোংরা জলে ধোয়া কেটলিতেই তৈরি হচ্ছে চা, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মুর্শিদাবাদ সফরে শুভেন্দু, নজরে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি জনসভা

দেশের মাটিতেই তৈরি হবে ‘আয়রন ডোম’! বড় পদক্ষেপের পথে ভারত-ইজরায়েল

দীর্ঘ ১৬ বছর পর কলকাতা পেল মহিলা ওসি, রদবদল ৩৩ ইন্সপেক্টরের

ইউরোপে না গিয়েও বিদেশ ভ্রমণের অনুভূতি! বর্ষায় ঘুরে আসুন এই ১০ জায়গায়

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের প্রথম ম্যাচ খেলা হবে চেন্নাইতে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

ভোর থেকে ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা! কোন কোন জেলায় দুর্যোগ?

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

গুরুগ্রামে পুলিশ-গ্যাংস্টার গুলির লড়াই, নিহত ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী

সূর্য-মঙ্গলের মিলনে পঞ্চক যোগের সৃষ্টি, ঝড় উঠতে চলেছে ৪ রাশির জাতকদের জীবনে

আসবে অঢেল টাকা, সংসারে মা লক্ষ্মীর কৃপা ফেরাতে ঘরে রাখুন মাটির এই জিনিস