জামাই আফ্রিদিকে, শ্বশুর বলে ডাকতে নিষেধ আফ্রিদির

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহিন শা আফ্রিদি এবং শাহিদ আফ্রিদি। এই দুজন দুজনের সম্পর্কে কে হন যদি কাউকে এই প্রশ্ন করা হয় তাহলে উত্তরটা হবে শাহিদ আফ্রিদির জামাই হলেন শাহিন শা আফ্রিদি। কিন্তু শ্বশুরকে বলে সম্বোধন করা কি অন্যায়, না মনে হয়। কিন্তু শাহিদ আফ্রিদি তাঁর জামাই শাহিন শা আফ্রিদিকে শ্বশুর বলে ডাকতে মানা করে দিলেন শাহিদ।

এই প্রসঙ্গে শাহিদ যুক্তি দিয়েছেন, তিনি এখনও ক্রিকেটের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে আছেন। কেননা শাহিদ এই মুহূর্তে লিজেন্ড লিগ ক্রিকেটে খেলছে এশিয়া লায়ন্স-এর হয়ে। যারা সদ্য ইন্ডিয়ান্স মহারাজাকে ৯ রানে হারিয়ে লিজেন্ড লিগ খেতাব জয় করেছেন। আর শাহিদ-এর এই বক্তব্য ভাইরাল এখন সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে নেটিজেনরা শাহিদ আফ্রিদির বক্তব্যে কোনওরকম মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, শ্বশুর শাহিদ-এর মন্তব্য প্রসঙ্গে শাহিন ফিরে যান আজ থেকে ঠিক পাঁচ বছর আগে। যেদিন পাকিস্তান সুপার লিগের একটি ম্যাচে তিনি বোলিং করেছিলেন শ্বশুর শাহিদ আফ্রিদির বিপক্ষে। আর সেটা যে তরুণ বোলার শাহিন-এর কাছে কতটা স্পেশ্যাল ছিল তাও প্রকাশ করেছিলেন পাক পেসারটি।

আরও জানতে পড়ুন: প্রাণ বাঁচাতে ১৫ কিমি দৌঁড়েছিলেন ১২ বছরের বক্সার

শাহিন আরও বলেন, শাহিদ আফ্রিদি আমার কাছে রোল মডেল। আমি তাঁকে দেখে উৎসাহিত হই প্রতিটি মুহূর্তে। আমি লালার ব্যাটিং ছোটোবেলা থেকেই মন দিয়ে দেখতাম টিভির পর্দায়। লালা যখন আউট হয়ে প্যাভলিয়নে ফিরতেন, সঙ্গে সঙ্গেই আমি টিভির সুইচ বন্ধ করে দিতাম। আমার প্রিয় ক্রিকেটারটি আউট হয়ে গিয়েছে, কাজেই আমি আর কারও খেলা দেখবো না। পরবর্তীকালে যখন তাঁর সঙ্গে আমার সম্পর্ক হয় তখন অবশ্য সে সম্পর্ক শ্বশুর-জামাই-এর হলেও আমরা দুজন পরস্পরের বন্ধু।

এখন দেখা যাক শাহিন কবে শাহিদ আফ্রিদিকে শ্বশুর বলে ডাকার অনুমতি পান। আর কবেই বা এই সম্পর্ক ক্রিকেটের বাইরে শ্বশুর-জামাই-এর সম্পর্কে ফের পরিণত হয় সে দিকেই তাকিয়ে গোটা ক্রিকেট দুনিয়া।

তবে সবশেষে এই বিষয়ে শাহিদ আফ্রিদি বলেন, শাহিন আমার ছেলের মতো, আমাকে মুগ্ধ করেছে যে এতটা পরিণত। কেননা আমি আমার স্ত্রী ও মেয়ের সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করি। শাহিনও আমার এক বিশেষ এক বন্ধু।

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…