লড়াই করেও হার মানলেন শাহিন-রিজওয়ানরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের নিউজিল্যান্ডের কাছে হার মানতে হল পাকিস্তানকে। শাহিন শাহ আফ্রিদি ও মোহম্মদ রিজওয়ানরা লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা করতে পারলেন না। পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থটিতেও হার মানতে হল পাকিস্তানকে।

এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে। শুরুতেই আউট হন সাইম আয়ুব। সাইম ৬ বলে ১ রান করে আউট হয়ে যায়। এরপর বাবর আজমের সঙ্গে রিজওয়ান জুটি বেঁধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তিন ম্যাচে অর্ধশতরান করা বাবর অবশ্য এদিন তেমন পারফরমেন্স করতে পারেননি। ১১ বলে ১৯ রান করে অ্যাডাম মিলনের বলে আউট হয়ে যায় বাবর। মিডল অর্ডারে লড়াই চালিয়ে যান রিজওয়ান। রিজওয়ানকে অবশ্য কোনও ব্যাটসম্যান সঙ্গ দিতে পারেনি। শেষপর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন মোহম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৫৮ রান তোলে পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে বেশ কিছুটা বেকায়দার পড়ে যায় নিউজিল্যান্ড। ২০ রানের মধ্যে নিউজিল্যান্ডের তিনটি উইকেট পড়ে যায়। প্রথম ওভারেই ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন আফ্রিদি। এরপর আউট করে টিম সাইফার্টকে। পরের ওভারে উইল ইয়ংকে তুলে নেন আফ্রিদি। তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানের জয়ের আশা জাগিয়েছিল এই বোলার। কিন্তু শেষপর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এরপর ডারেল মিচেল ও গ্লিন ফিলিপ জুটি বাঁধেন। দুজন জুটি বেঁধে ১৩৪ রান করে নিউজিল্যান্ডকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। মিচেল ৪৪ বলে ৭২ রান করেন। অন্যদিকে ৫২ বলে ৭০ রান করেন ফিলিপ। ম্যাচ হেরে যাওয়ার পর আক্ষেপের সুর উঠে আসে আফ্রিদির গলায়। তিনি জানান, এই ম্যাচে ১৭০ রান করার দরকার ছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলাম না। ফলে ম্যাচটি জিততে পারলাম না।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ