জল্পনার অবসান, এশিয়া ও বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক সাকিব

চোটের কারণে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান এবং ওপেনার লিটন দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুয়া সংস্থার সঙ্গে চুক্তির কারণে তাঁর ক্রিকেট জীবনই ঘোর অনিশ্চিয়তার মধ্যে পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে এবং চুক্তি বাতিল করে নির্বাসনের খাঁড়া এড়াতে সক্ষম হয়েছিলেন সাকিব আল হাসান (Shakib Al Hasan)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) সভাপতি নাজমুল হাসান পাপনের 9Nazmul Hasan Papan) বৈঠকের পরে অধিনায়কত্বও বাঁচাতে সক্ষম হয়েছেন দেশের নামী ক্রিকেটার। আসন্ন এশিয়া কাপ (Asia Cup) তো বটেই, এমনকী অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপেও (T-20 World Cup) বাংলাদেশের অধিনায়কত্ব সামলাবেন তিনি। সেই সঙ্গে সব জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপে ঠাঁই পেলেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim) ও মাহমুদউল্লাহ রিয়াদ (Mahamadullah Riad)।

জুয়া সংস্থার সঙ্গে সাকিবের চুক্তির কারণে এশিয়া কাপের জন্য দল ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সাকিবের অবস্থান স্পষ্ট হওয়ার পরেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করা হবে। বৃহস্পতিবারই জুয়া সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন সাকিব। এমনকী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও জুয়া সংস্থা সংক্রান্ত বিভিন্ন পোস্ট সরিয়ে ফেলেন।

তার পরেই শনিবার আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সফরে যে দলটি গিয়েছিল সেই দলই অপরিবর্তিত রাখা হয়েছে। চোটের কারণে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান এবং ওপেনার লিটন দাস। এই দুজনের জায়গায় দলে ফিরলেন মুশফিক এবং মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে।

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা