কোপার ফাইনালে ঝড় তুললেন শাকিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার সকালে কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। খেলায় কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ হল কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর সফর। ২৩ বছর পর কোপা ফাইনালে উঠেও কোনও লাভ হল না কলম্বিয়ার। আর্জেন্টিনার কাছে গো হারা হারল কলম্বিয়া। ১-০ গোলে জিতল আর্জেন্টিনা লিওনেল মেসির দলবল। যদিও মেসি খেলার মাঝপথেই খেলা ছেড়ে দেন চোট পাওয়ার জন্যে। সম্ভবত এটিই তাঁর শেষ কোপা টুর্নামেন্ট। সে যাই হোক, এবারের কোপা ফাইনালের বিশেষত্ব ছিল বিশ্বখ্যাত পপতারকা শাকিরার পারফরম্যান্স।

যে কারণেই খেলার বিরতির সময়ও ১৫ মিনিটের জায়গায় ২৫ মিনিট করা হয়েছিল। আর সেই সময়টা পুরোটাই ভক্তদের বিনোদন দিয়েছেন শাকিরা। যেহেতু তাঁর দেশ কলম্বিয়া কোপা ফাইনালে উঠেছে, তাই শাকিরার বিশেষ পারফরম্যান্সের আয়োজন করেছিলেন কোপা কর্তৃপক্ষ। যাই হোক, জানা গিয়েছিল মাত্র ২৫ মিনিট পারফরম্যান্সের জন্যে প্রায় ২ মিলিয়ন পারিশ্রমিক পেয়েছেন শাকিরা। যাই হোক, খেলার বিরতির সময় বাড়িয়ে দেওয়ার কারণে চারিদিকে সমালোচনার ঝড় উঠলেও শাকিরার পারফরম্যান্স সকলে চুটিয়ে এনজয় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সোমবার সকালে কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। খেলায় কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

যাই হোক, খেলার পাশাপাশি এবার ভক্তরা বেশি অপেক্ষা করছিলেন কলম্বিয়ার গায়িকা শাকিরার পারফরম্যান্সের জন্যে। যদিও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝবিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই চলে। আর এই ধরনের জাতীয় খেলার হাফটাইমে এরকম জমকালো আয়োজনের রীতিও রয়েছে। তাই এবাও অন্যথা হয়নি। কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে পারফর্ম করেছেন শাকিরা। রাঙিয়ে তুলেছে দর্শকদের মেজাজ।তবে ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ ছিল তাঁর গাওয়া। যা আজও দর্শকদের হৃদয়ে গেঁথে রয়েছে। তাই এবারও কোপার ফাইনালে মনে রাখার মতোই পারফরম্যান্স দিলেন শাকিরা, কিন্তু তাঁর দেশই হেরে গেল। এটাই দুঃখের বিষয়।

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: পুরোনো সম্পর্ক জোড়া লাগবে, শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে উন্নতি হবে..

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ