বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অশ্বিন ও জাদেজাকে প্রথম একাদশে চান শাস্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  আামী ৭ জুলাই থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হতে চলেছে চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গত বছরও ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল। সেবার অজিদের পরিবর্তে ভারতের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছিল কিউয়িরা। এবার এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলের প্রথম একাদশে দুই অভিজ্ঞ বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে একসঙ্গে খেলানোর প্রস্তাব দিয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী।

তাঁর মতে, ওভালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারত বোলিং বিভাগে অজিদের থেকে অনেকটাই পিছিয়ে আছে বলে মনে করেন শাস্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, যশপ্রীত বুমরাহ না থাকাটা ভারতীয় দলের পেস বোলিংকে অনেকটাই পিছিয়ে দিয়েছি। বুমরাহ না থাকায় পেস বোলিং-এ ভারতকে পুরোপুরিভাবে নির্ভর করতে হবে শামি, সিরাজ ও শার্দূল ঠাকুরের ওপর। এবং একমাত্র অলরাউন্ডার হিসেবে এই ক্ষেত্রে উঠে আসে শার্দূল-এর নামটাই। কাজেই সে ক্ষেত্রে ভারতকে স্পিন বোলিং-এর ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন শাস্ত্রী।

প্রাক্তন জাতীয় ক্রিকেটার উদাহরণস্বরূপ বলেন, ২০২১ সালে এই ওভালের মাটিতেই ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল। সেইবার দূরন্ত ছন্দে ছিলেন মহম্মদ সামি উমেশ যাদবরা। কিন্তু এটা মাথায় রাখতে হবে, তখন ওঁদের বয়স অনেক কম ছিল। এখন বয়সটা অনেক বেড়েছে। কাজেই তাঁদের সেই ছন্দে আর পাওয়া যাবে না। এটা ধরেই নিয়েই অশ্বিনের পাশাপাশি জাদেজাকে প্রথম একাদশে রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও জানতে পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুটি ম্যাচে ডিফেন্সকে শক্তিশালী করাই লক্ষ্য ভারতের

এখানেই থেমে না থেকে শাস্ত্রী বলেন, যেহেতু এই দলে সুযোগ পাওয়া প্রায় প্রত্যেকটি বোলারই আইপিএল খেলেছেন, সুতরাং তাঁরা প্রত্যেকেই খেলার মধ্যেই আছেন। কিন্তু তাঁদের ঝামেলায় ফেলতে পারে ইংল্যান্ডের খামখেয়ালিপনা আবহাওয়া।

সব শেষে শাস্ত্রী বলেন, ভারতীয় টিম কম্বিনেশন এবার যথেষ্টই ভালো হয়েছে। দলে দুই অভিজ্ঞ স্পিনারের পাশাপাশি রয়েছেন দুজন ফাস্ট বোলার ও একজন অলরাউন্ডার। রয়েছেন ৫ জন স্পেশালিস্ট ব্যাটসম্যানও। ছয় নম্বর ব্যাটার হিসেবে উইকেটকিপারকেও পাওয়া যাবে।

ব্যাটিং নিয়ে মন্তব্য করতে গিয়ে শাস্ত্রী বলেন, শুভমন গিল দারুণ ছন্দে রয়েছেন। কেএল রাহুল চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর সঙ্গে ওপেন করতে হবে রোহিত শর্মাকে। তারপর তিন ও চারে চেতেশ্বর পূজারা ও বিরাট। ৫ নম্বরে অজিঙ্কা রাহানেকে রাখা উচিত বলে মনে করছেন শাস্ত্রী।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ