এই মুহূর্তে

হানিমুনে গিয়েও ক্রিকেটের নেশা, নতুন বউকে ফেলেই T20 বিশ্বকাপ উপভোগ শিখর ধাওয়ানের

নিজস্ব প্রতিনিধি: মাস কয়েক আগেই ধুমধাম করে দ্বিতীয় বিয়ে সেরেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান শিখর ধাওয়ান। বিদেশীনী সোফি শাইনকে ভালবেসে বিয়ে করেছেন তিনি। মুক্তি পেয়েছেন প্রথম বিয়ে থেকে। প্রথম স্ত্রীর সঙ্গে দীর্ঘ আইনী ঝামেলার পর অবশেষে ২০২৩ সালে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁদের। তবে যাই হোক, এখন তিনি দ্বিতীয় স্ত্রী সোফির সঙ্গে সুখী দাম্পত্য উপভোগ করছেন। বিয়ের পর সম্প্রতি মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছেন তিনি। সেখান থেকে সোফির সঙ্গে একাধিক রোমান্টিক মুহূর্তের ছবি-ভিডিও শেয়ারও করছেন। কিন্তু তাঁর ছবি-ভিডিওগুলির মধ্যে সবথেকে নজর কেড়েছে গতকাল সমুদ্রের উপকূলে বসে বড় স্ক্রিন লাগিয়ে শিখর ধাওয়ানের ভারতের T20 বিশ্বকাপ উপভোগ করা।

স্ত্রীকে আশেপাশে দেখা যায়নি তাঁর। অর্থাৎ প্রাক্তন হয়েও মাঠে না থাকতে পেরেও এই ভাবে টিম ইন্ডিয়াকে তিনি উৎসাহ দিয়েছেন। গতকাল টানা দ্বিতীয়বারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। নিউজি ল্যান্ডকে অল উইকেটে হারিয়ে ৯৬ রানে জিতে গিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে কিউইদের ২৫৬ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। কিন্তু জবাবে মাত্র ১৫৫ তেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের এই জয়ে এখনও সেলিব্রেশনে মাতোয়ারা দেশ। আর মালদ্বীপে বসে ভারতের জয় উপভোগ করেছেন শিখর ধাওয়ান। যা মুগ্ধ করেছে ভক্তদের। মধুচন্দ্রিমায় গিয়েও তিনি কর্তব্য পালন করছেন। নতুন বউকে ছেড়ে সমুদ্র সৈকতে ভারত এবং নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি উপভোগ করেছেন তিনি।

শিখর ধাওয়ানের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি সমুদ্র সৈকতে একটি বড় স্ক্রিন স্থাপন করে ফাইনাল ম্যাচ উপভোগ করছেন। মধুচন্দ্রিমায় থাকা সত্ত্বেও, শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়ার জয় চরম উৎসাহের সঙ্গে উদযাপন, সকলের মন জয় করেছে। ভক্তরা তাঁর প্রশংসা করা থামাচ্ছেই না। এদিকে, শিখর ধাওয়ানের নতুন বউ সোফি তাঁর হানিমুনের কিছু অসাধারণ লুক শেয়ার করে ভক্তদের হৃদয় ছুঁয়েছেন। বিকিনি পরা ছবিগুলি তে ভক্তদের কাছ থেকে অনেক ভালবাসা পেয়েছে। শিখর ধাওয়ানের সঙ্গে তিনি প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। এদিকে, শিখর ধাওয়ানকেও তাস খেলতে দেখা গিয়েছে তাঁর সঙ্গে, মানসম্পন্ন সময় কাটাতে দেখা গিয়েছে। তাঁদের জমজমাট রসায়ন ভক্তদের জোড়া গোল দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সূর্যকে দেওয়া কথা রাখলেন গাভাস্কার, ভারত জিততেই কিংবদন্তি ক্রিকেটারের কীর্তি ভাইরাল

মুক্তির আগেই রণবীর ম্যাজিক! ‘ধুরন্ধর ২’-এর টিকিট ২ লক্ষেরও বেশি বিক্রি

পপ গায়িকা রিহানার বাড়িতে গুলি হামলা, গ্রেফতার সন্দেহভাজন মহিলা

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী, শোকস্তব্ধ গোটা বিনোদন দুনিয়া

পরিবারে আসছে নতুন সদস্য, বিশ্বকাপ জিতেই বিরাট সুখবর দিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার

বিশ্বকাপ জিতে আনন্দে দলের সদস্যরা, রাতেই গম্ভীর-সূর্যকে নিয়ে বিশেষ জায়গায় গেলেন জয় শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ