বিশ্বকাপ জিতে আনন্দে দলের সদস্যরা, রাতেই গম্ভীর-সূর্যকে নিয়ে বিশেষ জায়গায় গেলেন জয় শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শাপমচন করেছে ভারতীয় দল। লিখেছে ইতিহাস। সূর্যবাহিনী করেছে বিশ্বজয়। গড়েছে এমন রেকর্ড যা বিশ্বের আরও ক্রিকেট টিমের নেই। তিন বার টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে তুলেছে মেন ইন ব্লু। কিউইদের হারিয়ে ট্রফি জেতার পরেই সকলে যখন আনন্দে ব্যাস্ত ঠিক তখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ  টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব,  হেড কোচ গৌতম গম্ভীরকে নিয়ে বেড়িয়ে যান। এই সাফল্যের পর তাঁরা আহমেদাবাদের হনুমান মন্দির পরিদর্শন করেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নেন। 

 রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৬ রানে জয়ী হয়েছে ভারত। ট্রফি জয়ের পর এক মুহূর্ত সময় নষ্ট না করে জয় শাহ,, সূর্য, গম্ভীর এবং শাহ ভগবান হনুমানের আশীর্বাদ গ্রহণ করেন। হেড কোচ গৌতম গম্ভীর  জানিয়েছেন ভারতের এই জয় তিনি  ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড়কে উৎসর্গ করেছেন। গম্ভীরের কথায়, ‘‘আমার কথা সোশ্যাল মিডিয়াতে মানুষের জন্য নয়। আমি জবাব দেব ওই ৩০ জনের জন্য, যারা ড্রেসিংরুমে আছে। কোচ টিম থেকে তৈরি হয়। খেলোয়াড়রা আমাকে সেই কোচ বানিয়েছে, যেটা আমি। আমি এই ট্রফি রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণকে উৎসর্গ করছি। রাহুল ভাইকে ভারতীয় দলকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য এবং লক্ষ্মণকে ক্রিকেট অ্যাকাডেমিতে খেলোয়াড়দের পাইপলাইন তৈরি করার জন্য অনেক ধন্যবাদ।’’  

রবিবার নিউজিল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। মাঠে নেমেই ফর্মে ফেরেন অভিষেক শর্মা (২১ বলে ৫২ রান, ছয়টি চার এবং তিনটি ছক্কা সহ) রেকর্ড-ব্রেকিং ফিফটির সঙ্গে স্যামসনের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন। তারপর সঞ্জু স্যামসন ইশান কিশাণের (২৫ বলে ৫৪ রান, চারটি বাউন্ডারি এবং চারটি ছক্কা সহ) সঙ্গে ১০০ রানের জুটি গড়ে ১৬তম ওভারে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করে দেয়। তবে তার পর পর পর উইকেট পড়তে থাকায় রানের গতি কিছুটা কমে যায়। শিবম দুবে (আট বলে ২৬*, তিনটি চার এবং দুটি ছক্কা সহ) দ্রুত রান করে ভারতকে ২৫৫ তে পৌঁছে দেন। ভারতের এই স্কোর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের সর্বোচ্চ স্কোর।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর