বিশ্বকাপ শেষের পর ছিল না বিমান, যেভাবে বাড়ি ফিরেছিলেন সস্ত্রীক শিবম দুবে

Share:

নিজস্ব প্রতিনিধি:  আহমেদাবাদের মাটি থেকে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের পর নিজেদের বাড়ি ফিরেছেন ভারতীয় খেলোয়াড়রা।  ভারতীয় ক্রিকেটাররা সাধারণত চার্টার প্লেনে অথবা একটা গোটা বিমান বুক করে ফেরেন। কিন্তু আহমেদাবাদ থেকে মুম্বইয়ের নিজদের বাড়ি ফিরতে বিমান নয় ট্রেনকে বেছে নিয়েছিলেন  ভারতীয় অলরাউন্ডার শিবম দুবে।  আহমেদাবাদ থেকে মুম্বইয়ের সমস্ত বিমানের টিকিট সম্পূর্ণ বুক  থাকায়  শিবম  বিমানযাত্রার বদলে ট্রেনকে বেছে নেন। 

বিশ্বকাপ জেতার পর বিমানের টিকিট না মেলায়  থার্ড এসি ট্রেনের টিকিট বুক করার সিদ্ধান্ত নেন। ট্রেনের মধ্যে  ভক্তদের সম্মুখীন হওয়ার  ঝুঁকি থাকা সত্ত্বেও, দুবে সেই সময়ে মনে করেন বাড়ি ফেরার জন্য ট্রেনই সবচেয়ে কার্যকর বিকল্প।  কীভাবে তিনি ফেরেন সেই সম্পর্কে  তিনি সংবাদমাধ্যমকে জানান, খেলা শেষের পর  নিজের এবং তার পরিবারের জন্য ফ্লাইট বুক করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোন টিকিট পাওয়া যায়নি। সড়কপথে ভ্রমণ একটি বিকল্প হলেও, তিনি রেলপথ বেছে নিয়েছিলেন কারণ ট্রেনে দ্রুত পৌঁছানো যাবে। দুবে বলেন,  “কোনও ফ্লাইট ছিল না, তাই আমি আহমেদাবাদ থেকে মুম্বই যাওয়ার জন্য ভোরের ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমরা সড়কপথে যেতে পারতাম, কিন্তু ট্রেনটি আরও দ্রুত ছিল।” দুবে জানান, তাঁর  স্ত্রী এবং এক বন্ধুর জন্য   তিনি থার্ড এসি টিকিট কাটেন । তবে, এই সিদ্ধান্ত দুবের ঘনিষ্ঠ মহলে উদ্বেগের সৃষ্টি করে। কারণ বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে রেল  যাত্রীরা চিনতে পারলে উন্মাদনা বাড়বে। সেটা সামাল দেওয়া কঠিন হতে পারে।   

আরও পড়ুন: কেন এখনও ফেরানো যায়নি ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার টিমকে, অবশেষে নীরবতা ভাঙল ICC

ট্রেন সফরে নিজের নাম গোপন করার জন্য, দুবে একটি টুপি, একটি মাস্ক এবং একটি লম্বা হাতার টি-শার্ট পরেছিলেন। তিনি কৌশলগতভাবে ভোর ৫:১০ মিনিটেকে যাত্রার সময় হিসেবে বেছে নিয়েছিলেন। তিনি আশা করেছিলেন যে সেই সময়ে প্ল্যাটফর্মে ভিড় কম থাকবে। দুবে বলেন, “আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমি ট্রেন ছাড়ার পাঁচ মিনিট আগে পর্যন্ত গাড়িতে অপেক্ষা করব, তারপর দ্রুত উঠে যাব।” সফরের সময় ৩২ বছর বয়সী এই খেলোয়াড়ের সাথে একজন পুলিশ অফিসারও ছিলেন, যাতে তাকে শনাক্ত করা গেলে কোনও বিশৃঙ্খলা না ঘটে। সৌভাগ্যবশত, যাত্রায় কোনও বিশৃঙ্খলা ঘটেনি। ডুবে বলেন, “রাতে, আমি আমার বার্থ থেকে ওয়াশরুম ব্যবহার করার জন্য নেমেছিলাম, কিন্তু কেউ আমাকে চিনতে পারেনি। যাত্রাটি মসৃণ ছিল, যদিও আমি দিনের আলোতে বোরিভালিতে নামতে চিন্তিত ছিলাম, কারণ আমি জানতাম যে আমি সেখানে নজর এড়াতে পারব না।”

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর