বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যবাসীর জন্য সুখবর। গ্যাসের অগ্নিমূল্যের বাজারে বিরাট স্বস্তি দিচ্ছে বিজেপি সরকার। এবার থেকে বছরে তিনটি করে রান্নার গ্যাস বিনামূল্যে দেওয়ার ঘোষণা করল রাজ্য সরকার। তবে সেই গ্যাস কেনার জন্য টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরাসরি পৌঁছে যাবে। বছরে তিনটি গ্যাস কেনার জন্য তিন হাজার টাকা করে দেবে বিজেপি সরকার। এমনটাই ঘোষণা করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

গণেশ চতুর্থী উপলক্ষ্যেই গোয়ার মা-বোনেদের এই উপহার দিচ্ছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গতকাল, বৃহস্পতিবার পানাজিতে একটি জনসভা থেকে প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ‘আগামী ৯ই সেপ্টেম্বর থেকে উপভোক্তারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বার্ষিক ৩,০০০ টাকা করে পেতে শুরু করবেন। এই প্রকল্পের আওতায় প্রাপ্ত আর্থিক সহায়তা উপভোক্তাদের তিনটি করে এলপিজি সিলিন্ডারের খরচ মেটাতে সাহায্য করবে। গোয়ার যে বাসিন্দারা ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেবেন, তাঁরা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ পাবেন। এই প্রকল্পের জন্য কোনও আর্থিক মাপকাঠি রাখা হয়নি।’ অর্থাৎ গোয়ার সকল পরিবারেই পাবে বিনামূল্যে তিনটি করে রান্নার গ্যাস বছরে।

আরও পডুন: মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

২০২২ সালে গোয়ায় বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে বিজেপি ঘোষণা করেছিল, তারা ক্ষমতাতে এলে প্রতি বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার গৃহস্থের জন্য বিনামূল্যে দেবে। সেই প্রতিশ্রুতি পূরণ করল বিজেপি সরকার। গোয়ার মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকে রাজ্যে উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু হবে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে উপভোক্তাদের ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড ও ভোটার পরিচয়পত্রের প্রতিলিপি জমা দিতে হবে। বিধায়কদের কার্যালয়ে গিয়ে সেই ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর