‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরও বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত থেকে সরছেন না শেখ হাসিনা। দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতেই ডিসেম্বরে ঢাকায় ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, দেশে ফিরলে আদালতের মুখোমুখি হতেও প্রস্তুত তিনি। তবে বিচারপ্রক্রিয়া নিরপেক্ষ এবং স্বচ্ছ হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন হাসিনা।

২০২৪ সালের জুলাই-অগস্টের আন্দোলন ঘিরে হিংসা, হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। সেই রায়ের পরও দেশে ফেরার বিষয়ে নিজের অবস্থান বদলাননি তিনি। হাসিনার দাবি, বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকার তাগিদ থেকেই তাঁর এই সিদ্ধান্ত। বিচারের প্রসঙ্গে হাসিনা জানিয়েছেন, তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু সেই বিচার যেন আগে থেকে নির্ধারিত রায়ের ভিত্তিতে না হয়, সে বিষয়েও জোর দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, আদালতে তাঁকে হাজির হওয়ার সুযোগ দিতে হবে, তথ্যপ্রমাণ পেশ করার সুযোগ দিতে হবে এবং তাঁর আইনজীবীদের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ অধিকার দিতে হবে। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং প্রমাণের ভিত্তিতেই বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশে অনুপস্থিত থাকার সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দলের কার্যকলাপের উপর সরকারি নিষেধাজ্ঞাও জারি হয়েছে। হাসিনার বক্তব্য, তাঁর দেশে ফেরার ভাবনার পিছনে এই পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। তবে ক্ষমতা পুনর্দখল তাঁর প্রত্যাবর্তনের উদ্দেশ্য নয় বলেই দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

হাসিনা জানিয়েছেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার রক্ষা করাই তাঁর অন্যতম লক্ষ্য।’ পাশাপাশি বাংলাদেশের মানুষ যাতে নিজেদের দেশের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করতে পারেন, সেই সুযোগ নিশ্চিত করার কথাও বলেছেন তিনি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কিংবা বিএনপির সঙ্গে দেশে ফেরার জন্য কোনও গোপন সমঝোতা করবেন না বলেও স্পষ্ট করেছেন হাসিনা। তাঁর কথায়, পর্দার আড়ালে কোনও চুক্তি করে দেশে ফিরতে চান না তিনি। তবে ডিসেম্বরেই তিনি নিশ্চিত ভাবে দেশে ফিরছেন কি না, সে বিষয়ে সরাসরি কোনও চূড়ান্ত ঘোষণা দেননি হাসিনা। আওয়ামী লীগের অন্য নেতারা তাঁর সঙ্গে একসঙ্গে ফিরবেন, নাকি পর্যায়ক্রমে দেশে প্রবেশ করবেন, সেটি পরিস্থিতি অনুযায়ী সাংগঠনিক ভাবে ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের সঙ্গেই তাঁর রাজনৈতিক পথচলা।’ জেল, সরকারি নিপীড়ন এবং একাধিক হামলার মুখোমুখি হওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। তাঁর দাবি, দেশের মানুষ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন বিদেশে বসে থাকার জন্য তিনি রাজনীতিতে আসেননি। হাসিনার বার্তা, ‘বাংলাদেশ আমার নিজের দেশ।’ সেখানকার মানুষকে তিনি পরিত্যাগ করবেন না। আওয়ামী লীগও গণতান্ত্রিক রাজনৈতিক লড়াই থেকে সরে আসবে না বলেই দাবি করেছেন দলের সভানেত্রী।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে