এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে ঝড় তুলে এক ইনিংসেই একাধিক রেকর্ড নিজের নামে করে নিলেন স্মৃতি মন্ধানা। মহিলাদের এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে ১২৪ রানের দুরন্ত ইনিংস খেলে শুধু ভারতকে সেমিফাইনালে তোলেননি, আন্তর্জাতিক ক্রিকেটেও তৈরি করেছেন নতুন দুই বিশ্বরেকর্ড। একই ম্যাচে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান এবং সবচেয়ে বেশি শতরানের নজির গড়েছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। হংকংয়ের বিরুদ্ধে তিন অঙ্কের রান করার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে মন্ধানার শতরানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ টি। এর ফলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংকে পিছনে ফেলে দিয়েছেন তিনি, ল্যানিংয়ের আন্তর্জাতিক শতরান রয়েছে ১৭ টি।

শুধু তাই নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও বিশেষ মাইলফলক ছুঁয়েছেন মন্ধানা। হংকংয়ের বিরুদ্ধে তাঁর শতরানটি এই ফরম্যাটে দ্বিতীয়। এর ফলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক শতরান করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হয়েছেন তিনি। এদিকে ইনিংসের পর আন্তর্জাতিক ক্রিকেটে মন্ধানার মোট রানও ছাপিয়ে গিয়েছে মিতালি রাজের রেকর্ড। ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি আন্তর্জাতিক ক্রিকেটে করেছিলেন ১০ হাজার ৮৬৮ রান। হংকংয়ের বিরুদ্ধে ১২৪ রান যোগ করে মন্ধানার সংগ্রহ পৌঁছে গিয়েছে ১০ হাজার ৮৮০ রানে। অর্থাৎ ভারতীয় মহিলা ক্রিকেটে সর্বোচ্চ আন্তর্জাতিক রানের মালিকও এখন মন্ধানা। তবে এত বড় কীর্তি গড়ার পরেও ম্যাচের শেষে নিজের রেকর্ড সম্পর্কে অবগত ছিলেন না মন্ধানা। তিনি জানান, পরে জানতে পারেন যে এক ইনিংসেই এতগুলি নজির তৈরি হয়েছে।

আরও পড়ুন: ‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

নিজের ইনিংস নিয়ে মন্ধানা বলেন, ‘আমি জানতামই না এতগুলো রেকর্ড গড়ে ফেলেছি। হংকংয়ের বোলাররা বোলারদের বিরুদ্ধে ব্যাটিং একেবারেই সহজ ছিল না।’ বিশেষ করে মন্থর গতির বোলিং সামলাতে সমস্যায় পড়তে হয়েছিল তাঁকে। পাওয়ার প্লে-তেও হংকংয়ের বোলাররা যথেষ্ট নিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবদ্ধ বোলিং করেছেন বলে প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন তিনি। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের ব্যাটিং উপভোগ করেছেন মন্ধানা। ব্যক্তিগত রেকর্ডের থেকেও দলের জয়ে ভূমিকা রাখতে পারাটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন ভারতীয় তারকা। তাঁর ১২৪ রানের ইনিংস শেষ পর্যন্ত ভারতকে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে দেওয়ার অন্যতম বড় কারণ হয়ে দাঁড়ায়। 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর