নেতৃত্ব হারালেন রোহিত, একদিনের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক গিল, অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: বহু জল্পনা কল্পনার অবসান শেষ পর্যন্ত। শনিবার ঘোষিত হল অস্ট্রেলিয়া সফরের দল। এক দিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকছেন না রোহিত শর্মা। নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। টি-টোয়েন্টিতে সূর্যকুমার যাদবই নেতৃত্ব দেবেন। অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে এশিয়া কাপজয়ী টি-টোয়েন্টি দলের সদস্যরাই।

রোহিত শর্মা বহুদিন ধরে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তাই তার জায়গা একেবারে ভিন্ন। রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফি জেতানো এই অধিনায়ককে কি  ভুলে যাওয়া যায়। তাই নেতৃত্ব হারালেও দলে থাকছেন তিনি। রোহিতের পাশাপাশি থাকছেন বিরাট কোহলিও। তিনিও খেলবেন অস্ট্রেলিয়া সফরে।  টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দু’জনকে নিয়েই প্রশ্ন ছিল। বলা হয়েছিল, এক দিনের দলেও সুযোগ পাবেন না। কিন্তু দু’জনকেই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হল।

শেষ বার দেশের জার্সিতে রোহিত এবং কোহলি খেলেছিলেন গত ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তারপরে আবার একসঙ্গে মাঠে নামবেন আগামী ১৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই দিনই প্রথম এক দিনের ম্যাচ। তাতেই জিততে মরিয়া হয়ে মাঠে নামবে শুভমন ব্রিগেড। ২২৪ দিন পর আবার ভারতের জার্সি পরে নামতে দেখা যাবে রোহিত ও বিরাটকে।

ভারতের এক দিনের দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর পটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা